IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> টপ নিউজ >> বিনোদন >> পরির জন্য জীবন দিতে পারে এক ভক্ত

পরির জন্য জীবন দিতে পারে এক ভক্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : ভক্ততো একেই বলে তাইনা! প্রিয় অভিনেত্রী কারাবাসে, তাই শুয়েছেন মাটির বিছানায়, ছেড়ে দিয়েছেন আমিষ জাতীয় খাবার। অনুভূতি প্রকাশ করেছেন নিজের জীবন দেওয়ারও। তাতেও যদি প্রিয় মানুষটির কষ্টের ভাগ একটু নিজের করে নেওয়া যায়। বলছি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমনীর এক পাগল ভক্তের কথা।

পরীমণির কাছে পাঠানো এক চিঠিতে এমন অনুভূতিই জানিয়েছেন প্রিয়া নামের ওই ভক্ত। আর তা ফেসবুকে শেয়ার করেছেন পরীমণি নিজেই। প্রিয় নায়িকার কাছে পাঠানো ভক্তের সেই চিঠি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পরীমণি ওই ভক্তের চিঠি পোস্ট করে লিখেছেন, ‘কখনো কখনো বোকা করে দেয় এসব আমাকে। প্রিয় প্রিয়া, তোমার এই ভালোবাসা যত্নে থাকবে খুব।’

প্রিয়া লিখেছে, ‘শ্রদ্ধেয় প্রিয় পরী আপু, আপু আমার সালাম নিবেন। কেমন আছেন? আপু আমার নাম প্রিয়া। আমি আপনার সবচেয়ে বড় ভক্ত। আমি আপনাকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ। আপু আপনি যতদিন কারাগারে ছিলেন ততদিন আমি আমিষ খাইনি, শুধু ভর্তা-ভাত খেয়েছি।

তারপর আমি বিছানায় ঘুমাইনি। ফ্লোরে ঘুমিয়েছি। আমি জানি কারাগারে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হয়নি, তবুও আপু আপনার জন্য অনেক দোয়া করেছি এবং করি, সারজীবন করবো। আপু আমি আপনার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। আপু ভালোবাসাটা…।’

উল্লেখ্য, গত ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। সে সময় বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। মাদক নিয়ন্ত্রণ মামলায় প্রায় এক মাস কারাগারে ছিলেন এই নায়িকা। এরপর গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। মামলাটি এখনো চলমান রয়েছে।

তবে এরই মধ্যে পুনরায় সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন পরীমণি। বর্তমানে তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। সম্প্রতি শেষ করেছেন গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার শুটিং। শিগগিরই যোগ দেবেন ‘প্রীতিলতা’র পরবর্তী ধাপের চিত্রায়নে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31