IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বিয়ে করছেন জুলিয়ান অ্যাসাঞ্জ

যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বিয়ে করছেন জুলিয়ান অ্যাসাঞ্জ

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বন্দি উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে কারাগারেই বিয়ের অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের গভর্নরের কাছে আবেদন জানানোর পর তাকে দীর্ঘদিনের সঙ্গী স্টেলা মরিসকে বিয়ে করার অনুমতি দেওয়া হয়।

ওই কারাগারের একজন সার্ভিস মুখপাত্র জানান, অন্য সব কয়েদির মতোই অ্যাসাঞ্জের আবেদন গ্রহণের পর তা বিবেচনা করে এই অনুমতি দেওয়া হয়।

অ্যাসাঞ্জ যখন লন্ডনে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন, তখনই স্টেলা মরিসের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। পেশার আইনজীবী স্টেলা সেখানে আইনি কাজে অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করেছিলেন। ধীরে ধীরে তাদের সম্পর্ক প্রণয়ে রূপ নেয়। এই যুগলের চার ও দুই বছর বয়সী দুটি সন্তানও রয়েছে। তাদের দুই সন্তানই ব্রিটেনের নাগরিক।

বিয়ের অনুমতির ব্যাপারে স্টেলা গণমাধ্যমে জানান, স্বস্তির ব্যাপার যে বিষয়টি অনুমোদন পেয়েছে। আশা করি আমাদের বিয়েতে আর কোনো হস্তক্ষেপ করা হবে না।

যুক্তরাজ্যে ১৯৮৩ সালের বিবাহ আইনে কয়েদিদের কারাগারে বিয়ের অনুমতি চাওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। বিয়ের আবেদন গভর্নর অনুমোদন দিলে ওই কয়েদির কাছ থেকেই বিয়ের খরচ নেওয়া হবে।

কারাগারে বিয়ের অনুষ্ঠানে ডি ক্যাটাগরিভুক্ত ছাড়া অন্য সব কয়েদিদের অংশ্রগহণ করতে হবে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

তবে এখনো বিয়ের তারিখ নির্ধারণ করা হয়নি।

মার্কিন গোপন নথি ফাঁস করে আলোড়ন সৃষ্টিকারী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়ার নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে প্রচলিত গুপ্তচরবৃত্তির আইনে করা মামলার আসামি। ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে ছিলেন তিনি। ২০১৯ সালে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে তাকে গ্রেফতার করে যুক্তরাজ্য পুলিশ। তখন থেকে তিনি বেলমার্শ কারাগারে বন্দি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31