IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> প্রবাস >> এফবিআইয়ের সার্ভার থেকে হাজার হাজার ভুয়া মেইল

এফবিআইয়ের সার্ভার থেকে হাজার হাজার ভুয়া মেইল

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তাদের একটি অভ্যন্তরীণ সার্ভার থেকে হাজার হাজার ভুয়া ই-মেইল পাঠানোর ঘটনা তদন্ত করছে এবং একটি সম্ভাব্য সাইবার আক্রমণের ব্যাপারে সতর্ক করেছে।

মার্কিন সরকারের এই সংস্থাটি বলছে, স্থানীয় সময় শনিবার সকালে ঘটে যাওয়া এ ঘটনা একটি ‘চলমান পরিস্থিতি’। তবে এর বেশি কিছু সংস্থা থেকে জানানো হয়নি। বিবিসির খবরে বলা হয়, ভুয়া ইমেইলের উৎসস্থল মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বলে প্রেরকের ঠিকানায় উল্লেখ আছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দাবি করছে, এ ধরণের একটা হুমকি আসতে পারে- সে ব্যাপারে তারা সতর্ক করেছিল। তারা যে সতর্কবার্তা দিয়েছিল, সেটার টাইটেল ছিল- ‘আর্জেন্ট: থ্রেট অ্যাকটর ইন সিস্টেম।’

অলাভজনক সংস্থা স্প্যামহাউস বলছে, ই-মেলগুলোতে প্রাপকদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা একটি ‘স্পর্শকাতর ধারাবাহিক হামলার’ লক্ষ্য হতে যাচ্ছেন। আর এসব হামলা করবে ‘ডার্ক ওভারলোড’ নামে একটি চাঁদাবাজ গোষ্ঠী।

স্প্যামহাউস টুইট করে বলছে, ‘তারা অনেক বিঘ্ন ঘটাচ্ছে। কারণ, এ মেইলগুলো সত্যিকার অর্থে এফবিআই অবকাঠামোর ভেতর থেকে আসছে।’ তারা এটাও বলছে, মেইলটা কে পাঠিয়েছে তার নাম যেমন নেই, সেখানে কোন যোগাযোগের তথ্য দেয়া হয়নি।

মার্কিন গণমাধ্যম বলছে, এক লাখের বেশি মেইল পাঠানো হয়েছে। এক বিবৃতিতে শনিবার এফবিআই জানায়, তারা সকালের ভুয়া ইমেইল সম্পর্কে অবগত আছে, যেটা @রপ.ভনর.মড়া অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে।

এফবিআই বলছে, সমস্যাটা ধরতে পারার সঙ্গে সঙ্গে যে হার্ডওয়্যারটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা অফলাইন করা হয়েছে এবং জনগণকে বলা হয়েছে, তারা যেন অজানা কোন সেন্ডারের কাছ থেকে ইমেল পেলে সতর্ক থাকে। একই সঙ্গে যদি সন্দেহজনক কোন কার্যকলাপ চোখে পড়ে সেটা সরকারকে জানাতে হবে।

তবে এটা এখনো পরিষ্কার না যে হ্যাকাররা এটা করেছে, নাকি এমন কোন ব্যক্তি করেছে যার এফবিআই-এর সার্ভারে প্রবেশাধিকার আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31