IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ২০ দিনের মেয়েকে বিয়ের দিচ্ছে আফগানরা

২০ দিনের মেয়েকে বিয়ের দিচ্ছে আফগানরা


ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানে ২০ দিন বয়সী মেয়ে শিশুদেরকেও বিয়ে দেয়ার প্রস্তাব দিচ্ছে পরিবার। ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এই দাবি করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম পাঞ্চ টিভির প্রতিবেদনে জানা যায়, শনিবার (১৩ নভেম্বর) হেনরিয়েটা ফোর এক বিবৃতিতে জানান, যৌতুকের বিনিময়ে ভবিষ্যতে বিয়ের জন্য ২০ দিন বয়সী মেয়েশিশুদের পরিবার প্রস্তাব দিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

ইউনিসেফের নির্বাহী কর্মকর্তা আরও বলেন, আফগানিস্তানে বাল্যবিবাহ বৃদ্ধি পাচ্ছে, এমন খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বিশ্বাসযোগ্য প্রতিবেদন পেয়েছি যে পরিবারগুলো যৌতুকের বিনিময়ে ভবিষ্যতে বিয়ের জন্য ২০ দিন বয়সী মেয়েদের প্রস্তাব দিচ্ছে।

হেনরিয়েটা ফোর আরও জানান, যে মেয়েরা তাড়াতাড়ি বিয়ে করে, তাদের স্কুলজীবন শেষ করার সম্ভাবনা কম। তাদের পারিবারিক নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কা বেশি। এ ধরনের মেয়েরা বড় হয়ে মানসিক ও স্বাস্থ্য সমস্যায় ভোগে। যেহেতু বেশির ভাগ আফগান কিশোরীদের এখনো স্কুলে যেতে দেয়া হয়নি, তাই তাদের বাল্যবিবাহের ঝুঁকি এখন আরও বেশি। বাল্যবিবাহ ও শিশুশ্রমের মতো নেতিবাচক বিষয়গুলো মোকাবিলায় শিক্ষা প্রায়ই সর্বোত্তম সুরক্ষা হিসেবে কাজ করে।

ইউনিসেফের বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের হেরাত ও বাগদিস প্রদেশে ২০১৮ থেকে ২০১৯ সালে ইউনিসেফের অংশীদারেরা ১৮৩টি বাল্যবিবাহের ঘটনা নথিভুক্ত করেছে। একই প্রদেশে একই সময় ১০টি শিশু বিক্রির ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এ শিশুদের বয়স ৬ মাস থেকে ১৭ বছর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31