IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> বাঁধাকপিতে যেসব স্বাস্থ্য উপকারিতা আছে

বাঁধাকপিতে যেসব স্বাস্থ্য উপকারিতা আছে

ধূমকেতু নিউজ ডেস্ক : বাঁধাকপি একটি শীতকালীন সবজি। বাঁধাকপি খেতে যেমন মজা তেমন উপকারী। এই সবজিতে রয়েছে ভিটামিন ও খনিজ পদার্থ যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। বিশেষ করে যারা ওজন কমাতে চান, তাদের জন্য সহায়ক একটি খাবার বাঁধাকপি। এছাড়া এটি সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও।

বাঁধাকপির নানা পুষ্টিগুণ

ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচারের দেয়া তথ্য অনুসারে প্রতি ১০০ গ্রাম বাঁধাকপিতে থাকে ০.১০ গ্রাম স্নেহ পদার্থ, ১৮ মিলিগ্রাম সোডিয়াম, ১৭০ মিলিগ্রাম পটাসিয়াম, ৫.৮০ গ্রাম কার্বোহাইড্রেট এবং ১.২৮ গ্রাম প্রোটিন। সুস্বাদু এই সবজিতে আছে ভিটামিন এ, বি১, বি২, বি৬, ই, সি এবং কে। সেইসঙ্গে আরও আছে ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন, পটাসিয়াম, সালফার, ফসফরাস এবং ফলেট।

চলুন জেনে নেই বাঁধকপি খাওয়ার উপকারিতাগুলো সম্পর্কে-

টক্সিন দূর করে

বাঁধাকপিতে আছে প্রচুর ভিটামিন সি এবং সালফার। এই দুই উপাদান আমাদের লিভারের জন্য অনেক উপকারী। শরীরে প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি হরমোন উত্প্ন্ন হয়, গ্লাইকোজেন সংশ্লেষিত হয়। সেইসঙ্গে বৃদ্ধি পায় হজম ক্ষমতা। ফলে শরীর থেকে টক্সিন দূর করা বেশ সহজ হয়ে যায়।

ওজন কমাতে সাহায্য করে

যারা ওজন কমাতে চান তাদের জন্য সাহায্যকারী সবজি হতে পারে বাঁধাকপি। এতে আছে টারটারিক অ্যাসিড। চিনি ও শর্করার কারণে শরীরে জমে থাকা চর্বি দূর করতে কাজ করে এই অ্যাসিড।

নিয়ন্ত্রণে থাকে রক্তে শর্করার মাত্রা

যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য উপকারী একটি সবজি হতে পারে বাঁধাকপি। কারণ লাল রঙের বাঁধাকপিতে থাকে বেটালিয়ান, যে কারণে এর রং লাল হয়। আর এই বেটালিয়ান আমাদের শরীরে ইন্স্যুলিন উৎপান্ন করতে সাহায্য করে, সেইসঙ্গে নিয়ন্ত্রণে থাকে রক্তে শর্করার মাত্রা।

ত্বক সুন্দর রাখতে সাহায্য করে

সুন্দর ত্বক পেতে কে না চায়! এই সবজিতে আছে সিলিকন ও সালফার। এই দুই উপাদান আমাদের ত্বকের জন্য ভীষন উপকারী। এটি অসমোসিস পদ্ধতিতে শরীরের কোষে জমে থাকা বর্জ্য পদার্থ দূর করে। ফলে ত্বক পরিষ্কার ও উজ্জল থাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031