IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁয় ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

নওগাঁয় ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর প্রবীন সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার নওগাঁ জেলা প্রতিনিধি নবির উদ্দিনের স্ত্রী নীলুফা বেগম (৬০) এর নওগাঁ সদর হাসপাতালে ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে বলে পারিবারিক ভাবে অভিযোগ করা হয়েছে।

এ ব্যপারে হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত মনগড়া তদন্ত কমিটি কর্তৃক অসত্য বাখ্যা বিশ্লেষন সম্বলিত একটি রিপোর্ট দাখিল করা হয়েছে। যা মৃতের পারিবাকিভাবে প্রত্যাখান করা হয়েছে। সেই সাথে একটি নিরপেক্ষ কমিটির দ্বারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে।

পারিবরিক ভাবে এবং হাসপাতালের বিভিন্ন দলিলপত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর বিকেল অনুমান আড়াইটার দিকে সাংবাদিক নবির উদ্দিনের স্ত্রী নীলুফা বেগমের সামান্য শ্বাসকষ্ট অনুভূত হয়। শ্বাসকষ্ট যাতে আর বেশী না হয় তার সতর্কতার কারনে সাথে সাথে হাসপাতালে অক্সিজেন দেয়ার জন্য নেয়া হয়। অত্যন্ত স্বাভাবিক অবস্থায় হাসপাতালে নেয়া হয়। ভর্তির পর রোগি নিজেই একা বাথরুমে পর্যন্ত যান। সেখান থেকে ফিরে এসে তাকে অক্সিজেন দেয়া হয়। তখনও তার অবস্থা স্বাভাবিক ছিল।

নবির উদ্দিন জানিয়েছেন, অক্সিজেন দেয়ার পর সিনিয়র ষ্টাফ নার্স জবা রানী বাড়ৈ পরবর্তীতে সার্জেল এবং ল্যাসিক্স নামের দু’টি ইনজেকশন একসাথে মিশিয়ে ক্যানোলা না করে সরাসরি ভ্যানে (আইভি) পুশ করেন। ইনজেকশন পুশ করার সাথে সাথেই রোগির অবস্থা সংকটাপন্ন হয় এবং মাত্র ২/৩ মিনিটের মধ্যে রোগির মৃত্যু ঘটে। চিকিৎসক এবং নার্সরা তরিঘড়ি করে মৃত্যু সনদপত্র দিয়ে মৃতদেহ হাসপাতাল থেকে সরিয়ে নেয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন।

পরবর্তীতে এ নিয়ে অভিযোগের ভিত্তিতে হাসপাতালের সুপারিনটেনডেন্ট একটি মনগড়া তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটির কাছে চিকিৎসক ও নার্সদের অসংলগ্ন কথাবার্তা নানা সন্দেহের অবকাশ সৃষ্টি করে। নার্স জবা রাণী বাড়ৈ সার্জেল এবং ল্যাসিক্স দু’টি ইনজেকশন পৃথক পৃথক ভাবে ক্যানোলার মাধ্যমে পুশ করার অসত্য কথা বলেছেন।

তবে কার্ডিওলজি বিভাগের প্রধান নার্স শিরিন বলেছেন, জবা রাণী শুধুমাত্র সার্জেল ইনজেকশন পুশ করেছেন। চিকিৎক এবং সেবিকাদের বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা এবং রোগির আপনজন ও পাশ্ববর্তী রোগীদের পর্যবেক্ষন পর্যালোচনা করে রোগির পারিবারিকভাবে নিশ্চিত দাবী করেছেন যে অপ-চিকিৎসা বা ভুল চিকিৎসার কারণেই মৃত্যুর এই ঘটনা ঘটেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31