IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> প্রবাস >> টিভি নাটকে নারী নিষিদ্ধ আফগানিস্তানে

টিভি নাটকে নারী নিষিদ্ধ আফগানিস্তানে

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানে টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি আর চোখে পড়বে না। তালেবানের নতুন সরকার টেলিভিশন নাটকে নিষিদ্ধ করেছে নারীদের। খবর বিবিসির।

নতুন নিয়মে, নারী সাংবাদিকসহ উপস্থাপকদেরও পর্দায় হিজাব পরে উপস্থিত হতে বলা হয়েছে। তবে কোন ধরণের হিজাব পরতে হবে তা উল্লেখ করা হয়নি।

সাংবাদিকরা বলছেন, তালেবান নতুন কিছু নিয়ম জারি করলেও তা অস্পষ্ট এবং সেগুলোের ব্যাখ্যা থাকা দরকার। ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার পর নারীদের অধিকার বাস্তবায়নে নানা পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিলেন তালেবান নেতারা। তবে সেগুলো এখন দৃশ্যমান হচ্ছে না। বরং একের পর এক নিয়ম জারি করা হচ্ছে।

আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার করা হয়েছে তালেবান সরকারের নতুন নিয়ম। এতে আটটি নিয়মের কথা বলা হয়েছে। এর মধ্যে শরিয়া আইনের বিরুদ্ধে যায় এমন সিনেমা নিষিদ্ধ থাকবে। এছাড়া সিনেমার দৃশ্যে পুরুষের অনাবৃত শরীর দেখানো যাবে না।

আফগানিস্তানে টিভি নাটকে নারী নিষিদ্ধ

কমেডি ও বিনোদনমূলক শোতে ধর্মকে অবজ্ঞা করা যাবে না কিংবা আফগানদের কাছে আক্রমণাত্মক বিবেচিত হয় এমন সবকিছু নিষিদ্ধ থাকবে। যেসব বিদেশি ফিল্ম বিদেশি মূল্যবোধ প্রচার করে সেগুলো সম্প্রচার করা যাবে না।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে তালেবানের শাসনকালে নারীদের অধিকারের বিষয়গুলো ক্ষুন্ন হওয়ার বিস্তর অভিযোগ আছে আন্তর্জাতিক মহলে। এবারও তালেবানের নতুন সরকারে উচ্চ পর্যায়ে ঠাঁই হয়নি নারীদের। যদিও তালেবান নারী ও শিশুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে সেগুলোর বাস্তবায়ন না করে উল্টো পথে হাঁটছে তালেবান সরকার। এর ফল ভালো হবে না, বলছেন নারী অধিকারকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31