IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ইউরোপীয় দেশগুলো যেন নিজেদের জাতীয় স্বার্থ জলাঞ্জলি না দেয়’

‘ইউরোপীয় দেশগুলো যেন নিজেদের জাতীয় স্বার্থ জলাঞ্জলি না দেয়’

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন ও ইহুদিবাদী ইসরাইলি শাসকদের অবৈধ স্বার্থে নিজেদের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেবেন না। আজ তেহরানের জুমার নামাজের খতিব ইউরোপীয় দেশগুলোর উদ্দেশে এই আহ্বান জানান।

জুমার অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মুহাম্মাদ আবু তোরাবি ফার্দ ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠির সঙ্গে ইরানের প্রতিনিধির আলোচনা শুরুর প্রাক্কালে এ কথা বলেন।

খতিব বলেন, রাজনীতি বিশ্লেষকদের সবাই জানে যে অদূর ভবিষ্যতে ফিলিস্তিন ও মুসলিম বিশ্বে ইসরাইলের অস্তিত্ব আর থাকবে না। সুতরাং এরকম একটি অবৈধ সরকারের সঙ্গে ইউরোপীয় দেশগুলো গাঁটছড়া বাঁধলে চরম ভুল হবে।

তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর স্বার্থ এশীয় দেশগুলো বিশেষ করে দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে একই সূত্রে গাঁথা।

যদি ইসরাইলকে প্রতিরোধ করার মতো রাজনৈতিক, বৈজ্ঞানিক সক্ষমতা ও শক্তি ইউরোপের না থাকত, তবে ইউরোপ মারাত্মক নিরাপত্তাহীনতার মুখে পড়তো। প্রতিরোধ শক্তি ছিল বলেই আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীদের দমন করা সম্ভব হয়েছিল। এ ক্ষেত্রে তিনি বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নয়নের ওপর সর্বোচ্চ নেতার গুরুত্বারোপের কথাও তুলে ধরেন।

খতিব বলেন, শক্তি জ্ঞান ও বিজ্ঞানের অবদান। শক্তি অর্জনের নেপথ্যে রয়েছে জ্ঞান ও প্রজ্ঞা। এই জ্ঞান ও বিজ্ঞানকে তৌহিদি শিক্ষার সাথে সমন্বয় করা না হলে ওই অর্জন শোষণ, উপনিবেশিকতা এবং আধিপত্য বিস্তারের পথকেই সুগম করবে।

আবু তুরাবি ফার্দ বলেন, ইরানকে শক্তিশালী করার একমাত্র উপায় হলো বৈজ্ঞানিক উন্নয়ন ও অগ্রগতি। ইরানকে তাই জ্ঞান-বিজ্ঞানে বিশ্বে প্রথম সারিতে উন্নীত হতে হবে। সর্বোচ্চ নেতা যেমনটি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানকে বিজ্ঞান ও প্রযুক্তিতে আগামি বিশ্বের অনুসরণীয় দেশে পরিণত হতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31