IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ব্রিটেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : হামাস

ব্রিটেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : হামাস

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ব্রিটেনের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করছে।

ফিলিস্তিনের এই প্রতিরোধকামী সংগঠনটিকে ব্রিটেন সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে এবং প্রকাশ্যে কেউ এই সংগঠনটিকে সমর্থন করলে তাকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

হামাসের রাজনৈতিক শাখার সদস্য আবু মুসা মারজুক গতকাল (সোমবার) বলেন, ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত বাতিল করার জন্য তারা লন্ডনের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে কৌশল ঠিক করছেন। হামাসের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ফিলিস্তিনি শরণার্থী গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত একটি ওয়েবিনারে মারজুক বলেন, “ফিলিস্তিনিদের কণ্ঠস্বর উচ্চকিত করার জন্য আমরা সবকিছু করব।”

তিনি বলেন, “ফিলিস্তিনি ইস্যুকে তুলে ধরতে এবং তাদের অধিকার পুনর্বহাল করার জন্য আমরা সব ধরনের চেষ্টা চালাচ্ছি।”

গত নভেম্বর ব্রিটিশ সরকার হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে। এর মাধ্যমে মূলত তারা আমেরিকা, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে যুক্ত হলো। এসব দেশ হামাসকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।

গাজাভিত্তিক প্রতিরোধ সংগঠনটি ফিলিস্তিনিদের অধিকার আদায়ে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কার্যকর লড়াই করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930