ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগন্জের গোমস্তাপুরে ব্যাটারি ইজি বাইকের (অটো) ধাক্কায় আরিফুল নামে ৫ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার রাধানগর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের রায়হানের ছেলে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে যাতাহারা-আক্কেলপুর সড়কের তেঘরিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শিশুটি রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। আহতাবস্থায় স্বজনরা তাঁকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news