IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মালবাহী ওয়াগনের বগি লাইনচ্যুত হওয়ায় ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

মালবাহী ওয়াগনের বগি লাইনচ্যুত হওয়ায় ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

ধূমকেতু নিউজ ডেস্ক : পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশনে রেলের মালবাহী ওয়াগনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচল বন্ধ হওয়ার ৬ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

বুধবার বিকালে ভাঙ্গুড়া বড়ালব্রিজ রেলস্টেশনে দুই প্লাটফর্মের মাঝে দুইটি বগি দুটি লাইনচ্যুত হওয়ায় বিচ্ছিন্ন ছিল রেল যোগাযোগ। দুর্ঘটনাকবলিত বগি দুটি ঈশ্বরদী থেকে মাল্টি টাস্কার কেআরসি ১৫০০ মডেলের একটি ক্রেন এসে পুনরায় লাইনে উঠিয়ে দেয়। রাত ১০টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে একটি মালবাহী ট্রেন প্রায় ২৫টি বগি নিয়ে ঈশ্বরদীর উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ভাঙ্গুড়া বড়ালব্রিজ রেলস্টেশনে পৌঁছলে ১৬ ও ১৭ নম্বরের দুটি বগির একটির দরজা খুলে গেলে স্টেশনের প্লাটফর্মের সঙ্গে আটকে গিয়ে একটি বগি কাত ও অপরটি লাইনচ্যুত হয়।

এ সময় এই দুর্ঘটনার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়া পর্যন্ত স্টেশনের পশ্চিম পাশে ভাঙ্গুড়া রেলস্টেশনে একাধিক ঢাকাগামী ট্রেন দাঁড়িয়ে থাকে। পর সন্ধ্যা ৭টার দিকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

বড়ালব্রিজ স্টেশনের বুকিং সহকারী শফিকুল ইসলাম বলেন, উদ্ধার কাজে অংশ নেওয়ার জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ক্রেনবাহী ট্রেন আসতে দেরি হওয়া এবং বগি দুটি দুই প্লাটফর্মের সংকীর্ণ স্থানে পড়ে যাওয়ায় উদ্ধার কাজ দ্রুত করা যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31