ধূমকেতু নিউজ ডেস্ক : এবার চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় অভিযোগ দায়ের হয়। তবে সঠিক আইডি ও পোস্টের লিঙ্ক পাওয়া না যাওয়ায় অভিযোগটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন। বুধবার সাতকানিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দীন জিসান অভিযোগটি দায়ের করেন।
অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, বাদী সঠিক আইডি ও পোস্ট লিঙ্ক সংগ্রহের চেষ্টা করছে। আমরাও তাদের সহযোগিতা করছি। সঠিক আইডি ও পোস্ট লিঙ্ক পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


