IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> প্রবাস >> মুসলিম বিশ্বের আলেমদের সমর্থনকে স্বাগত জানাল তালেবান

মুসলিম বিশ্বের আলেমদের সমর্থনকে স্বাগত জানাল তালেবান

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের জনগণের প্রতি বিশ্বের ২১টি মুসলিম দেশের আলেমরা যে সমর্থন ঘোষণা করেছেন তাকে স্বাগত জানিয়েছে তালবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তবর্তী সরকার।

তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেছেন, ২১টি মুসলিম দেশের আলেমগণ এক যৌথ বিবৃতিতে আফগানিস্তানের জনগণের প্রতি সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আফগানিস্তানের প্রতি মুসলিম বিশ্বের সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়ার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

এর আগে তালেবানের কাতার দপ্তরের মুখপাত্র মোহাম্মাদ নায়িম শুক্রবার এক টুইটার বার্তায় লিখেছেন, ইরাক, লেবানন, তুরস্ক, ইয়েমেন, লিবিয়া ও ফিলিস্তিনসহ ২১টি মুসলিম দেশের প্রখ্যাত আলেমগণ আফগানিস্তানের জনগণ ও দেশটির বর্তমান সরকারকে সমর্থন করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। যৌথ বিবৃতিতে আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানের অর্থ আটকে রাখার সমালোচনা করে তা ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মার্কিন সেনারা ২০ বছরের দখলদারিত্বের পর গত আগস্ট মাসের শেষ নাগাদ আফগানিস্তান ত্যাগ করে। ওই মাসের মাঝামাঝি সময়ে তালেবান আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং পরের মাসে অন্তর্বর্তী সরকার গঠন করে। তবে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31