IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ভেড়ামারায় মাছচাষিকে কুপিয়ে হত্যা

ভেড়ামারায় মাছচাষিকে কুপিয়ে হত্যা

কুপিয়ে জখম, ছুরিকাঘাত

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় পূর্বশত্রুতার জেরে দানেজ আলী (৫৫) নামে এক মাছচাষিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে শুক্রবার বিকেলে উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলশুকা গ্রামের মাঠে দানেজকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় দানেজ আলীর ছেলে উজ্জ্বল বাদী হয়ে ভেড়ামারা থানায় ১০ জনের নামে হত্যা মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার এসআই পার্থ। নিহত দানেজ আলী ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলশুকা গ্রামের মৃত হামিজ উদ্দিন প্রামাণিকের ছেলে। দানেজ আলী মাছচাষি ছিলেন।

জানা গেছে, শুক্রবার বিকেলের দিকে দানেজ আলী বিলশুকা গ্রামের মাঠে নিজের গমখেতে গেলে পূর্বশত্রুতার জেরে জিয়াউল ইসলাম জিয়া (৪২), রবিউল (৪৬), আছান (৫২), সাগর (২৪), শিমুল (২৮), লিপন (৩৬), শাহীন, শ্যামল ও সুজনসহ আরো কয়েকজন রামদা, হাসুয়া, লাঠিসোঁটা, হাতুড়ি দিয়ে দানেজকে কুপিয়ে ও মারপিট করে পালিয়ে যায়।

এতে গুরুতর আহত হন দানেজ আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত দানেজ আলীর ছেলে স্বপন আলী ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ মামলায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিহতের ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্টদের যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান এলাকাবাসীর। নিহতের পরিবার-পরিজন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মামলার বাদী উজ্জ্বল আলী বলেন, দুই মাস আগে প্রতিপক্ষের লোকজন আমাদের পুকুরে মাছ লুটপাট করতে আসেছিল। বাধা দেয়ায় সে সময়ও তারা আমাদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছিলো। এবার মাঠে আমার বাবাকে একা পেয়ে হত্যা করলো। তারা এলাকা এলাকায় সন্ত্রাসী কাজ করে থাকেন।

ভেড়ামারা থানার এসআই পার্থ বলেন, নিহতের ছেলে উজ্জ্বল মামলা দায়ের করেছেন। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রকাশ রায় বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতো কাউকে গ্রেপ্তার করা যায়নি। হত্যার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31