IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> সাবেক সেনা সদস্যদের চাকুরিচ্যুত করবে তালেবান

সাবেক সেনা সদস্যদের চাকুরিচ্যুত করবে তালেবান

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার দেশটির সাবেক সেনা সদস্যদের চাকুরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর পাওয়া গেছে। তালেবানের শুদ্ধিকরণ কমিশনের বরাত দিয়ে আফগান বার্তা সংস্থা ‘আওয়া’ এ খবর জানিয়েছে।

কান্দাহারে তালেবানের শুদ্ধিকরণ কমিশন মঙ্গলবার তাদের সেনা কমান্ডারদের এই মর্মে নির্দেশ দিয়েছে যে, সাবেক সরকারের সেনা সদস্যদের পাশাপাশি যাদের বিরুদ্ধে ‘শরিয়ত বিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদেরকে চাকুরিচ্যুত করতে হবে।

এমন সময় কমিশনের এ নির্দেশ ঘোষিত হলো যখন তালেবান এর আগে বহুবার বলেছে, সাবেক সরকারের সামরিক ও বেসামরিক ব্যক্তিদের চাকুরিচ্যুত করা হবে না বরং তারা তাদের কাজ চালিয়ে যেতে পারবে।

তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সম্প্রতি ইসলামাবাদে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির ১৭তম বিশেষ বৈঠকে বক্তব্য রাখতে গিয়েও এ বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন।

তিনি বলেন, তাদের সরকার স্বল্পতম সময়ের মধ্যে সকল সরকারি অফিস চালু করেছে এবং এই মুহূর্তে সাবেক সরকারের পাঁচ লাখেরও বেশি কর্মী এসব সরকারি অফিস-আদালতে চাকরি করছেন।

তিনি আরও দাবি করেন, তালেবান সাবেক সরকারের কোনো কর্মীর বিরুদ্ধে প্রতিশোধমূলক বা বৈষম্যমূলক আচরণ করেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31