IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘তালেবান সরকারকে টাকা ফেরত দেব না’

‘তালেবান সরকারকে টাকা ফেরত দেব না’

ধূমকেতু নিউজ ডেস্ক : তাজিকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মোহাম্মাদ জাহির আগ্ববার বলেছেন, তিনি প্রায় গোটা বিশ্বের মতো তালেবান সরকারকে স্বীকৃতি দিতে রাজি নন। তিনি তার দূতাবাসের জন্য সাবেক আশরাফ গনি সরকারের শেষ মুহূর্তে পাঠানো লাখ লাখ ডলার কাবুলে ফেরতে পাঠাতেও অস্বীকৃতি জানিয়েছেন।

গত ১৫ আগস্ট তালেবান গোটা আফগানিস্তানের দখল নিলেও বিশ্বের কোনো দেশ এখন পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। বিশ্বব্যাপী সাবেক আফগান সরকারের নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে তালেবান সরকারের যোগাযোগ রক্ষা করার ধরন বা এসব দূতাবাসকে তালেবান কীভাবে নিয়ন্ত্রণ করছে এখনও স্পষ্ট নয়।

গত ১৫ আগস্ট সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে গনি প্রশাসন তাজিকিস্তানের আফগান দূতাবাসের জন্য সাত লাখ ৮৬ হাজার ডলার অর্থ পাঠিয়েছিল। সে সময় গুজব উঠেছিল গনি তাজিকিস্তানে পালিয়েছেন। পরে অবশ্য তাকে সংযুক্ত আরব আমিরাতে পাওয়া যায়।

তালেবান ক্ষমতা গ্রহণ করার পর তাজিকিস্তানে অর্থ পাঠানোর বিষয়টি জানতে পেরে ওই দূতাবাসকে এই বিপুল পরিমাণ অর্থ কাবুলে ফেরত পাঠানোর জন্য চিঠি দিয়েছে। কিন্তু দোশাম্বেতে নিযুক্ত গনি সরকারের রাষ্ট্রদূত জহির আগ্ববার এই অর্থ তালেবান সরকারের কাছে ফেরত পাঠাতে রাজি নন।

তিনি শনিবার সাংবাদিকদের বলেন, এই অর্থের ওপর তালেবানের কোনো অধিকার নেই। তিনি দাবি করেন, তার দূতাবাস ‘ইসলামি প্রজাতন্ত্র আফগানিস্তানের’ কূটনৈতিক মিশন এবং এই মিশন বিভিন্ন সূত্র থেকে অর্থ পেয়ে থাকে। কাজেই এই অর্থের ব্যাপারে কোনো প্রশ্ন করার অধিকার তালেবান সরকারের নেই।

আশরাফ গনির শাসনামলে আফগানিস্তান ‘ইসলামি প্রজাতন্ত্র’ নামে পরিচিত ছিল। কিন্তু তালেবান ক্ষমতা গ্রহণ করে দেশের শাসনব্যবস্থার নাম দিয়েছে ‘ইসলামি আমিরাত আফগানিস্তান’।

রাষ্ট্রদূত জহির আগ্ববার বলেছেন, তার দূতাবাস তালেবানকে চেনে না। তিনি আরো দাবি করেন, “আমরা তাজিকিস্তানে বসবাসরত অসংখ্য আফগান নাগরিককে নিয়ে একটি ছোট্ট আফগানিস্তানে বসবাস করছি।”

আফগান রাষ্ট্রদূত বলেন, তাজিকিস্তানে ১০ হাজার আফগান নাগরিক বসবাস করেন যাদেরকে নানাভাবে সাহায্য-সহযোগিতা করার জন্য বিপুল অংকের অর্থ প্রয়োজন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31