IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> সুদানে সোনার খনি ধসে ৩৮ জন নিহত

সুদানে সোনার খনি ধসে ৩৮ জন নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : সুদানের পশ্চিম কর্দোফান প্রদেশে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটির রাষ্ট্র-চালিত খনি কোম্পানি এক বিবৃতিতে বলেছে, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে ফুজা গ্রামে বন্ধ, একটি খনি ধসে পড়েছে। এতে অনেকেই আহত হয়েছে বলা হলেও, তার সুনির্দিষ্ট কোনও সংখ্যা তারা জানায়নি।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, খনির বেশ কয়েকটি খাদ ধসে পড়েছে। এতে মৃতদের ছাড়াও অন্তত আটজন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

খনি কোম্পানিটি ফেসবুকে দুর্ঘটনার ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে অন্তত দুটি ড্রেজার উদ্ধার অভিযান চালাচ্ছে।

অন্যান্য ছবিতে দেখা গেছে মানুষ মৃতদের দাফন করার জন্য নিয়ম মতো কবর প্রস্তুত করা হচ্ছে।

সংস্থাটি বলছে, খনিটি কার্যকর না থাকলেও, এর পাহারায় নিযুক্ত নিরাপত্তা বাহিনী ওই এলাকা ছেড়ে গেলে, স্থানীয় খনি শ্রমিকরা কাজে ফিরে আসে। তবে ঠিক কবে থেকে খনির কাজ বন্ধ ছিল, তা স্পষ্ট করে বলা হয়নি।

দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য খনি সমৃদ্ধ একটি প্রধান স্বর্ণ উৎপাদক দেশ সুদান। ২০২০ সালে, পূর্ব আফ্রিকান দেশটি ৩৬.৬ টন স্বর্ণ উৎপাদন করেছিল, সরকারী হিসাব মতে, যা ওই মহাদেশে দ্বিতীয় সর্বোচ্চ স্বর্ণ উৎপাদন।

স্বর্ণ চোরাচালানের অভিযোগ সত্ত্বেও, গত দুই বছরে এই শিল্পকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে দেশটির অন্তর্বর্তী সরকার।

সুদানের সোনার খনি ধসে পরা নিত্য নৈমিত্তিক ঘটনা, কারণ সেখানে নিরাপত্তার মান সর্বত্র কার্যকর নয়।

সূত্র: ভয়েস অব আমেরিকা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31