IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বজুড়ে একদিনে করোনায় আক্রান্ত ১৫ লাখের বেশি

বিশ্বজুড়ে একদিনে করোনায় আক্রান্ত ১৫ লাখের বেশি

ধূমকেতু নিউজ ডেস্ক : গত একদিনে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৫০৩ জন। নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ কোটি ৮৩ লাখ ৫৫ হাজার ৯২৭ জনে।

একই সময়ে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৬০৬ জনের। নতুন মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৫২ হাজার ৬১৫।

আক্রান্ত-মৃত্যুর এই সংখ্যা অবশ্য তার আগের দিনের চেয়ে কম। ওইদিন বিশ্বজুড়ে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ১৮ লাখ ১৮ লাখ ৯১ হাজার ৯৫৬ এবং মারা গিয়েছিলেন ৭ হাজার ৩৩৩ জন।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এছাড়া এই দিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৯৩ হাজার ৯৯ জন। যার ফলে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ২৫ কোটি ৩৬ লাখ ৫২ হাজার ৮৪২ জন।

গত একদিনে আক্রান্তের হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিলো যুক্তরাষ্ট্র, আর এ রোগে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন রাশিয়ায়।

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৯২৪ জন এবং মারা গেছেন ৭১৩ জন। একই দিন রাশিয়ায় কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১২ জন এবং এ রোগে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৩৮ জন।

এই দুই দেশ ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে করোনায় আক্রান্ত-মৃত্যুর উচ্চহার দেখা গেছে সে দেশগুলো হচ্ছে, ফ্রান্স (নতুন আক্রান্ত ২ লাখ ৩২ হাজার ২০০, মৃত্যু ১৮৯), যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ১ লাখ ৮৯ হাজার ৮৪৬, মৃত্যু ২০৩), ইতালি (নতুন আক্রান্ত ১ লাখ ৪৪ হাজার ২৪৩, মৃত্যু ১৫৫), আর্জেন্টিনা (নতুন আক্রান্ত ৪৭ হাজার ৬৬৩, মৃত্যু ২৩), তুরস্ক (নতুন আক্রান্ত ৪০ হাজার ৭৮৬, মৃত্যু ১৬৩), গ্রিস (নতুন আক্রান্ত ৪০ হাজার ৫৬০, মৃত্যু ৮২) ও জার্মানি (নতুন আক্রান্ত ৩৩ হাজার ৪৬৬, মৃত্যু ২৪৪)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31