IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> ২০২২ সালে উত্তর কোরিয়ার নজর যেদিকে

২০২২ সালে উত্তর কোরিয়ার নজর যেদিকে

ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, ২০২২ সালে তার দেশ প্রাধান্য দেবে ধুঁকতে থাকা অর্থনীতির দিকে। একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এক বক্তব্যে কিম এ কথা বলেছেন। শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়া বর্তমানে ‘ভয়াবহ জীবন-মরণ সমস্যার’ মুখোমুখি। এরই মধ্যে নতুন বছরের কর্মসূচিতে অর্থনৈতিক চাকা সচল আর জনগণের মুখে দু’মুঠো খাবার তুলে দেওয়াই কিমের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তাই ওই বক্তব্যে চিরশত্রু যুক্তরাষ্ট্র কিংবা দক্ষিণ কোরিয়া নিয়ে কিম কোনো কথাই বলেননি বলে এএফপি জানিয়েছে।

কিম বলেন, দেশের উন্নয়ন আর জনগণের জীবনযাত্রার মান উন্নত করাই এখন মূল কাজ।

তিনি এ সময় ২০২১ সালের ‘বিরূপ পরিস্থিতির’ বিষয়টি স্বীকার করে ‘জনগণের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের সমস্যা সমাধানে আমূল পরিবর্তন আনার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ ঠিক করেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) এক কর্মকর্তা জানিয়েছেন।

এ সময় কিম বলেন, মহামারি মোকাবেলা করা এই বছরে দেশের প্রধান লক্ষ্য।

পরমাণু অস্ত্র ইস্যুতে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে উত্তর কোরিয়ার ওপর। যা দেশটির অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে। এছাড়া সাম্প্রতিক সময়ে ভারি বর্ষণ ও বন্যার কারণে দেশজ উৎপাদনও তলানিতে ঠেকেছে। যা ধুঁকতে থাকা অর্থনীতির অবস্থা আরও খারাপের দিকে নিয়ে গেছে।

করোনা মহামারির কারণে উত্তর কোরিয়া প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ২০২০ সালের জানুয়াতিতে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়। ফলে নিষেধাজ্ঞার বাইরে যেসব দেশের সঙ্গে উত্তর কোরিয়ার আমদানি-রফতানি চালু ছিল তাও বন্ধ হয়ে যায়। এসবের কারণে দেশটিতে দুর্ভিক্ষের ঝুঁকি পর্যন্ত দেখা দেয়। ২০২৫ সালে চীনের সঙ্গে সীমান্ত খুলে দেবে উত্তর কোরিয়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31