IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> খেলা >> নান্নুর কারণেই জাতীয় দলে ফিরতে পারিনি : আশরাফুল

নান্নুর কারণেই জাতীয় দলে ফিরতে পারিনি : আশরাফুল

ধূমকেতু নিউজ ডেস্ক : মিনহাজুল আবেদিনের গুড বুকে নেই বলে জাতীয় দলে ফিরতে পারেননি মোহাম্মদ আশরাফুল। নিজের ফেসবুক পেজে লাইভে এসে এমনটাই জানিয়েছেন আশরাফুল। আগের দিন নির্বাচক প্যানেল নিয়ে সমালোচনা করায় আশরাফুলকে দেশদ্রোহী বলেছেন মিনহাজুল আবেদিন। এমন আচরণ মোটেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন অ্যাশ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আশরাফুল বলেছিলেন, ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের সদস্যদের কাজের মেয়াদ ৩ থেকে ৪ বছর হলে ভালো হয়। পরবর্তীতে সম্প্রচারিত হওয়া ‘স্পোর্টস লাইভ’ নামক অনুষ্ঠানে নির্বাচক প্যানেলের মেয়াদ সম্পর্কিত এক আলোচনায় নান্নু বলেন, যেসব খেলোয়াড় দেশদ্রোহী হয়ে ম্যাচ ফিক্সিংয়ে সাসপেন্ড হয়, তাদের কাছ থেকে ভালো কোনো পরামর্শ আশা করা যায় না।

রোববার (২ জানুয়ারি) দিবাগত রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এসে নাতিদীর্ঘ আলোচনা করেন আশরাফুল। সেখানে আশরাফুল নান্নুকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার সাক্ষাৎকারেই বোঝা যাচ্ছে আপনার গুড বুকে আমি নেই বলেই এখন সুযোগ পাচ্ছি না। সেন্স ভাই আমাদের কম নেই। আল্লাহর রহমতে আমাদেরও মোটামুটি সেন্স আছে। খেলা নিয়ে আমরাও সারাদিন চিন্তা করি। ছোটবেলা থেকে এখনও ঘুম থেকে উঠে সারাদিন ক্রিকেট নিয়ে চিন্তা করি। সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। অন্যায় করেছি স্বীকার করি। আমার আত্মবিশ্বাস আছে বলে এখনও চেষ্টা করে যাচ্ছি।’

আশরাফুলের দাবি করেন, নির্বাচক প্যানেল নিয়ে তার করা ওই মন্তব্য নান্নুর উদ্দেশে ছিল না। বলেন, ‘আমি কোনো ব্যক্তির নাম বলিনি, আমি ওই দায়িত্বের কথা বলেছি। নান্নু ভাই লাইভে ঢুকে সরাসরি আক্রমণ করলেন আমার নাম ধরে। এটা আসলে খুব দুঃখজনক। আমি যে কথাটা বলেছি সেটা নান্নু ভাইকে নিয়ে বলিনি বা কারও নাম ধরে বলিনি। আমি আমার অভিজ্ঞতা থেকে আমার মতামত বলেছি। উনি খুব সুন্দর করে অস্ট্রেলিয়ার একজনের উদাহরণ দিলেন। আমি কিন্তু উনার নাম বলিনি যে নান্নু ভাইকে সরানো উচিত বা এমন কিছু। আমার মনে হয়েছে নির্বাচক পদ কোনো পেশা হতে পারে না যে আমি এখানে সারাজীবন থাকবো ১০-১২ বছর ধরে। এটা একটা সম্মানের জায়গা হবে, ৩-৪ বছর থাকবেন।’

আশরাফুল এ সময় নান্নুর সাথে তার অতীতের সুসম্পর্কের কথাও তুলে ধরেন। নান্নুকে মাঠে পানি খাইয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ম্যাচ খেলার সুযোগ অর্জন করেছিলেন বলেও দাবি করেন তিনি। এ সময় আশরাফুল বলেন, ‘পুরো ম্যাচ পানি খাইয়ে আমার পরের ম্যাচ খেলার সুযোগ হয়েছিল। পানি নিয়ে দৌড়ে যেতাম, উনি চাইলেই খাওয়াতাম। পরে বললেন তুই পরের ম্যাচ খেলবি। নান্নু ভাইয়ের মাধ্যমেই আমার প্রিমিয়ার লিগে খেলা (অভিষেক)। আমি কখনও অতীত ভুলি না। অতীত সবসময় আমার মনে আছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31