IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> গনিকে হত্যার পরিকল্পনা আমাদের ছিল না : তালেবান

গনিকে হত্যার পরিকল্পনা আমাদের ছিল না : তালেবান

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার বলেছে, গত বছরের আগস্ট মাসে কাবুল দখল করার সময় তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনিকে হত্যা করার কোনো পরিকল্পনা তাদের ছিল না। তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা বলেছেন আফগান উপ প্রধানমন্ত্রী আব্দুলগনি বারাদার।

তিনি এমন সময় একথা বললেন যখন গত বছরের ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল অবরোধ করলে আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার খবর প্রচারিত হওয়ার পরপরই তালেবান বিনা বাধা ও রক্তপাতে কাবুলে প্রবেশ করে।

এর কয়েকদিন পর সংযুক্ত আরব থেকে আশরাফ গনি এক সাক্ষাৎকারে দাবি করেন, তার গোয়েন্দা সংস্থাগুলো তাকে এই খবর দিয়েছিল যে, কাবুল দখল করার পরপরই তাকে হত্যা করবে তালেবান।

তবে তালেবান উপ প্রধানমন্ত্রী বলছেন, আফগানিস্তানের বহু রাজনীতিবিদ ও নেতা এখন দেশেই বসবাস করছেন এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আব্দুল গনি বারাদার দৃশ্যত আশরাফ গনি সরকারের দুজন শীর্ষস্থানীয় নেতা হামিদ কারজাই ও আব্দুল্লাহ আব্দুল্লাহর প্রতি ইঙ্গিত করেছেন যারা গনি সরকারের পতনের পরও দেশত্যাগ করেননি।

তবে গনির সঙ্গে তার সাত ঘনিষ্ঠ উপদেষ্টা এবং তার মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য গত বছরের ১৫ আগস্ট আফগানিস্তান ত্যাগ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31