IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> ফ্রান্সে করোনার নতুন ধরন আইএইচইউ সনাক্ত

ফ্রান্সে করোনার নতুন ধরন আইএইচইউ সনাক্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার ওমিক্রন ধরনের বিস্তারের মধ্যে ভাইরাসটির নতুন আরেকটি ধরনের খোঁজ পেয়েছেন ফ্রান্সের বিজ্ঞানীরা। ফ্রান্সের জীবাণু গবেষণা সংস্থা আইএইচইউ মেডিটেরানির নাম অনুসারে এটির নামকরণ করা হয়েছে ‘আইএইচইউ’।

ওমিক্রনের চেয়ে এটির বেশিবার মিউটেশন বা রূপান্তর হয়েছে। এ ধরনে দেশটিতে ইতোমধ্যে অন্তত ১২ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

২০২১ সালের নভেম্বরের মাঝামাঝি ফ্রান্সের দক্ষিণাঞ্চলে এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রথম এই ধরনটিতে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হন। দেহে করোনার উপসর্গ বোধ করায় স্থানীয় একটি ল্যাবে আরটিপিসিআর টেস্ট করিয়েছিলেন তিনি। পরে আরও বিস্তারিত গবেষণায় করোনার নতুন এ ধরনটি সম্পর্কে নিশ্চিত হয় আইএইচইউ মেডিটেরানি।

করোনাভাইরাসের এই নতুন ধরনের সম্ভাব্য উৎপত্তিস্থল হচ্ছে মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুন। ফ্রান্সের মার্সেই শহরে নতুন এ ধরনে আক্রান্তদের সঙ্গে ক্যামেরুন ভ্রমণের সম্পর্ক রয়েছে।

গবেষকদের দাবি, ভাইরাসের নতুন এ ধরনের অন্তত ৪৬ বার রূপান্তর হয়েছে। ভাইরাসের নতুন এ ধরন কতটা সংক্রামক, তা এখনও স্পষ্ট করেননি গবেষকরা।

তবে নতুন এই রূপান্তরিত ধরনটি বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখন পর্যন্ত শুধু ফ্রান্সে আইএইচইউতে আক্রান্ত রোগী পাওয়া গেছে। একে এখনও নতুন ধরন হিসেবে স্বীকৃতি দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মহামারি বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং টুইটারে লেখেন, করোনার নতুন ধরনগুলো একের পর এক আসতে থাকবে। সব ধরন যে ভয়ংকর হবে তা কিন্তু নয়। মূল ভাইরাসের সঙ্গে এর মিউটেশনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতার ওপর নির্ভর করে এটির বিপজ্জনক হয়ে ওঠা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31