IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধার
Home >> টপ নিউজ >> প্রবাস >> সৌদি রাজকুমারীকে যে কারণে ৩ বছর কারাভোগ করতে হলো

সৌদি রাজকুমারীকে যে কারণে ৩ বছর কারাভোগ করতে হলো

ধূমকেতু নিউজ ডেস্ক : তিন বছর কারাভোগের পর সৌদি আরবের রাজকুমারী বাসমা বিনতে সৌদ বিন আবদুল আজিজ ও তার মেয়ে মুক্তি পেয়েছেন। রাজধানী রিয়াদের একটি কারাগার থেকে এ রাজকুমারী ও তার মেয়েকে মুক্তি দিয়েছে বলে শনিবার একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে।

যেখানে পোশাক থেকে শুরু করে গাড়ি চালানোর অধিকারসহ সব ক্ষেত্রেই নিষেধাজ্ঞা দিয়েছিল সৌদি প্রশাসন, সেই দেশের মাটিতে দাঁড়িয়ে মানবাধিকার এবং বিশেষত নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলতেন তিনি। খবর আনন্দবাজারের।

এর কারণে রাজপরিবারের রোষের মুখে পড়তে হয়েছিল বাসমাকে। রাজকন্যা হওয়া সত্ত্বেও বাসমা বিনতে সৌদ বিন আবদুল আজিজ আল সৌদের ঠাঁই হয় রাজনৈতিক বন্দিদের সঙ্গে কারাগারে। মায়ের সঙ্গে বন্দি হতে হয় তার মেয়ে বাসমার মেয়ে সুহুদ আল শারিফকেও। তিন বছর পর শনিবার মুক্তি পেয়েছেন এ দুজন। এর নেপথ্যে রয়েছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

২০১৯ সালের মার্চ মাসে চিকিৎসার জন্য সুইজারল্যান্ডে যাওয়ার পথে উধাও হয়ে যান রাজকুমারী বাসমা। আদতে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। কোনো অভিযোগ ছাড়াই এপ্রিলে প্রথম পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাসমা। জানাতে পারেন যে সুইজারল্যান্ডের বিমান ধরার আগেই তাকে ধরে নিয়ে আসা হয়েছে।

২০২০ সালে সামাজিকমাধ্যমে একটি পোস্ট করেছিলেন বাসমা। লিখেছিলেন— বছরখানেকের বেশি সময় ধরে তাকে রিয়াদের আল-হাইর জেলে বন্দি করে রাখা হয়েছে। তিনি অসুস্থ এ কথা জানিয়ে তিনি সৌদির বর্তমান যুবরাজকে আবেদন জানান যে, তাকে যেন মুক্ত করার ব্যবস্থা করা হয়। সঙ্গে তার চিকিৎসারও ব্যবস্থা করা হয়।

সৌদির দ্বিতীয় শাসক রাজা সৌদের কনিষ্ঠ কন্যা এই রাজকুমারী বাসমা। রাজপরিবারের অন্দরে ‘নারীদের প্রতি চলা অবিচারের’ বিপক্ষে প্রতিবাদ করতে দেখা যায় তাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31