IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় যৌতুকের আগুনে পুড়ে নববধূর মৃত্যু

কুষ্টিয়ায় যৌতুকের আগুনে পুড়ে নববধূর মৃত্যু

অগ্নিসংযোগ, অগ্নিকাণ্ড, অগ্নিকান্ড, আগুন

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : বিয়ের মেহেদীর রঙ না মুছতেই যৌতুকের জন্য শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনে পৃথিবী ছাড়তে হয়েছে সুমাইয়া খাতুন (১৮) নামে এক নববধূকে। তবে শ্বশুরবাড়ির লোকজনের দাবি সে আত্মহত্যা করেছে। তবে সুমাইয়ার বাবার দাবি তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারী) বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের পারমিটন এলাকার শ্বশুরবাড়ি থেকে দগ্ধ অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

নিহত সুমাইয়া দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মালিপাড়া এলাকার আয়েম আলীর মেয়ে এবং মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের পারমিটন এলাকার সাদিকুল ইসলামের স্ত্রী।

আমলা পুলিশ ক্যাম্পের এএসআই কামরুজ্জামান জানান, সকালে ওই নারী স্বামীর বাড়িতে নিজ কক্ষে গায়ে ডিজেল দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে খবর দেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, প্রতিবেশীদের ভাষ্য মতে গত ১৬ ডিসেম্বর পারিবারিক ভাবেই সাদিকুল ইসলামের সঙ্গে বিয়ে হয় সুমাইয়ার। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে গায়ে আগুন দিলে সুমাইয়ার মামা জালাল হোসেন স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যায়, বিকেলে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে সুমাইয়ার বাবা আয়েম আলী অভিযোগ করেন, বিয়ের সময় যৌতুক হিসেবে জামাইকে ১ লাখ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের তিন দিন পরই জামাই জানায় ব্যবসার জন্য টাকা লাগবে। এজন্য টাকা নিয়ে যেতে সুমাইয়াকে চাপ দেয়। কিন্তু আমি গরিব মানুষ, তাই ১ লাখ টাকা একবারে দেওয়া সম্ভব নয় বলি।

এনিয়ে জামাই মেয়েকে নির্যাতন করে। তিনি আরও জানান, কয়েকদিন আগেও জামাই টাকার জন্য সুমাইয়াকে পাঠিয়েছিল। চারদিন থেকে কিছু টাকা নিয়ে স্বামীর বাড়ি যায়। কিন্তু সব টাকা না দেওয়ার কারণে স্বামী ও তার পরিবারের লোকজন সুমাইয়াকে গালমন্দ ও মারধর করে। যৌতুকের এক লাখ টাকা না পেয়ে আমার মেয়েকে ওরা পরিকল্পিত ভাবে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে।

এ ব্যপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেই সঙ্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানার, নিহতের পরিবারের লোকজন থানায় এসেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। অপরদিকে এ ঘটনার পর থেকেই নিহতের শ্বশুরবাড়ির লোকজন পলাতক আছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31