IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষকবদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণেরচাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত
Home >> টেক ওয়ার্ল্ড >> লিড নিউজ >> গুগল ফটোর নতুন লোগো

গুগল ফটোর নতুন লোগো

ধূমকেতু নিউজ ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মেধার দাপট ক্রমে বেড়ে চলেছে। বিশ্বের কারিগরি নিয়ন্ত্রণ দখলে নিতে বদ্ধপরিকর মানুষের হাতে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা নামের অদৃশ্য শক্তি।

এআই প্রযুক্তির এক বিস্ময়কর আবিষ্কার। যা মানুষের কাজ আরও সহজ করে তুলেছে। মানুষকে আরও সাহায্য করতে প্রযুক্তির নতুন নতুন কলা-কৌশল কাজে লাগাচ্ছে একের পর এক সংস্থা। এবার গুগল তার বিশেষ প্ল্যাটফর্ম ফটোতে ব্যবহার করছে এআই।

একটি নতুন ফিচার রোল আউট করতে চলেছে গুগল। এই নতুন ফিচারের পিছনে মূখ্য চালিকাশক্তি কৃত্রিম মেধা বা এআই, আর্টিফিশিয়াল ইন্টলিজেন্স। গুগল ফটো যে কোনো ব্যবহারকারীর তোলা ছবি সাজিয়ে গুছিয়ে রাখে। নতুন ফিচার কার্যকর হলে, ব্যবহারকারীর লাইব্রেরিতে থাকা ছবি সাজিয়ে দেবে এআই, শুধু তাই নয় আরও সুসংবদ্ধ ভাবে রাখা থাকবে।

এআই স্বয়ংক্রিয়ভাবে এক ধরনের শটগুলোকে একত্রিত করে রাখবে। তার ফলে লাইব্রেরিতে বিশৃঙ্খলতা হ্রাস পেতে পারে বলে মনে করা হয়। ব্যবহারকারী আরও সহজে ছবি বাছাই করে নিতে পারবেন। স্ক্রিনশট এবং নথিগুলোকে স্বয়ংক্রিয়ভাবে নতুন অ্যালবামে রাখতে পারবেন।

স্ক্রিনশটগুলোর জন্য স্বয়ংক্রিয়ভাবে কিউরেট করা হবে অ্যালবাম। নথিপত্রের জন্য নতুন ‘ডকুমেন্টস’ বিভাগ চালু হতে পারে। ফলে একটি ট্যাবে খুঁজলেই সব ছবি পাওয়া যাবে সহজে।

এছাড়া ফটো স্ট্যাক নামের ফিচারটি কাজ করবে এক ধরনের ছবিকে একত্রিত করতে। সেক্ষেত্রে দেখা হবে ছবির বিষয়বস্তু, কোন সময় সেগুলো তোলা হয়েছে ইত্যাদি বিষয়। এখানে স্বয়ংক্রিয়ভাবে একটি টপ পিক নির্বাচন করে স্ট্যাকের সেরা ছবি হিসেবে তুলে ধরাও হবে। ব্যবহারকারী অবশ্য নিজেও এই শীর্ষ বাছাইটি করে নিতে পারেন।

সূত্র: টেকক্রাঞ্চ

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news