IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> টেক ওয়ার্ল্ড >> প্রবাস >> ব্রিটেনে প্রবেশের চেষ্টা, সহস্রাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার

ব্রিটেনে প্রবেশের চেষ্টা, সহস্রাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার চেষ্টাকালে মাত্র দুইদিনে এক হাজার ১১৫ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার ও বাধা দিয়েছে ব্রিটেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

চলতি বছরের শুরুতে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর অধিক সংখ্যক অভিবাসন প্রত্যাশীর চ্যানেল পাড়ি দেয়ার কারণে যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে অব্যাহতভাবে উত্তেজনা বাড়ছে।

ব্রিটিশ কর্তৃপক্ষ বলেছে, শুক্রবার ১৭ বার অভিযান চালিয়ে ৪৯১ জন এবং পরে আরো ২৩ বার অভিযান চালিয়ে ৬২৪ জনকে উদ্ধার করা হয়েছে।

এদিকে এই দুই দিনে ফ্রান্স ৪১৪ জন অভিবাসন প্রত্যাশীর ব্রিটেন যাওয়া ঠেকিয়ে দিয়েছে।

ফ্রান্স রোববার বলেছে, তারা চ্যানেল পাড়ি দিতে উদ্যোগী হওয়া আরো ৩৪২ জনকে উদ্ধার করেছে।

ব্রিটেনের অভ্যন্তরীণ বার্তা সংস্থা পিএ বলছে, চলতি বছরের শুরু থেকে ছোট্ট নৌকায় করে ১৭ হাজারেরও বেশি লোক চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে ঢুকেছে। এ সংখ্যা ২০২০ সালের মোট সংখ্যার দ্বিগুণ।

এ প্রেক্ষাপটে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন শনিবার ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের মধ্যে অভিবাসন চুক্তির আহ্বান জানিয়েছেন।

এদিকে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিবাসন বিষয়ে দেখভালকারী দলের প্রধান ডান ও মাহোনি বিপদজনকভাবে চ্যানেল পাড়ি দেয়াকে অপ্রত্যাশিত উল্লেখ করে বলেছেন, সরকার তা প্রতিহত করতে বদ্ধপরিকর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031