IMG-LOGO

রবিবার, ২৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড়সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরাপলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা,পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’বাঘায় পরকীয়ার অভিযোগে হামলায় অভিযুক্ত গুরুত্বর আহত, বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগগোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভানিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুসিরাজগঞ্জে আওয়ামী লীগের আমলে মেয়র নির্বাচন করা ব্যক্তিই বিএনপির প্রার্থী হবেন: টুকুঅগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলনমান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’
Home >> ধর্ম >> লিড নিউজ >> আজ শুভ জন্মাষ্টমী

আজ শুভ জন্মাষ্টমী

ধূমকেতু নিউজ ডেস্ক : ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। মথুরায় কংসের কারাগারে ভাদ্রমাসের কৃষ্ণ অষ্টমীতে রোহিনী নক্ষত্রের শুভক্ষণে জন্ম নেন শ্রীকৃষ্ণ। সেই পূণ্য তিথিতে উদযাপিত হয় জন্মাষ্টমী। দিনটিতে কৃষ্ণ পূজাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন সনাতন ভক্তরা।

দ্বাপর যুগে বোন দেবকি আর ভগ্নিপতি বসুদেবকে নিয়ে ছুটছে রাজা কংসের রথ। দৈববাণী হলো, দেবকির অষ্টম সন্তানই হবে তাকে হত্যার কারণ। কারাগারে নিক্ষিপ্ত হলেন দেবকি-বসুদেব। মথুরায় অত্যাচারী কংসের সেই কারাগারেই সাত সন্তানের পর আবির্ভূত হলেন ভগবান শ্রীকৃষ্ণ।

পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়, তখনই ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে ধর্ম সংস্থাপনে অবতার রূপ নিয়ে থাকেন ঈশ্বর। ঐশ্বর্য, বীর্য, তেজ, জ্ঞান, শ্রী ও বৈরাগ্যসম্পন্ন পূর্ণাবতাররূপে প্রকাশিত হন। পাপমোচন ও ধর্মসংস্থাপন এবং সাধুপরিত্রাণের সেই পূণ্য তিথি স্মরণে বিশ্বজুড়ে উদযাপিত হয় জন্মাষ্টমী।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণ আরাধনায় জগতের সকল সুখ লাভ হয়। মঙ্গল হয় পরিবার, দেশ ও সমাজের।

এই দিনের ব্রতপালনে মনের ময়লা দূর হয় ও জয় হয় সদগুণের। ফলস্বরূপ উদ্ধার হন সাধুরা।

সনাতন ধর্মাবলম্বীদের র‌্যালি ও কৃষ্ণের পূজা অর্চনাসহ নানা আয়োজনে জন্মষ্টমীর দিনটি বরাবরের মতো এবারও থাকবে উৎসবমুখর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031