IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভারুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিতমান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটকরাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে আরএমপির মতবিনিময় সভাদিল্লির রাজপথে বিক্ষোভের দিন উত্তপ্ত লোকসভাককরোচ পার্টির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র দিল্লিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯রাণীনগরে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদানপিরিজপুর আলিম মাদ্রাসার পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকে সম্মাননা স্মারক প্রদাননেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন‘জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার’দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আভাসনবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যহত
Home >> ধর্ম >> লিড নিউজ >> ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ধর্মীয় চাহিদা পূরণে দুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে : ধর্ম উপদেষ্টা

ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ধর্মীয় চাহিদা পূরণে দুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে : ধর্ম উপদেষ্টা


ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ধর্মীয় চাহিদা পূরণে দুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। সারা দেশে মডেল মসজিদগুলোর সাথে যে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে এটা হলো ইসলামের একটি বড় নিদর্শন। মডেল মসজিদ গুলোতে ইসলামের সঠিক শিক্ষা ও সংস্কৃতি প্রচারের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, এই মডেল মসজিদে একসাথে অনেক মুসল্লী নামাজ আদায় করতে পারবেন। এ ছাড়াও এতে আধুনিক সকল সুযোগ সুবিধা সংযোজন করা হয়েছে। ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে এখোনে ইলামী শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এটি ধর্মীয় ও সামাজিক উন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। তিনি গতকাল রোববার নওগাঁর আত্রাই উপজেলায় নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মসজিদ চত্বরে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে যুক্ত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন) সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নওগাঁর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আল মামুন হক, নওগাঁর পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব) গাজিউর রহমান পিপিএম, ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মারুফ রায়হান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর খবিরুল ইসলাম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930