IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তা
Home >> ধর্ম >> টপ নিউজ >> অনুমতি ছাড়া হজ পালন না করার অনুরোধ

অনুমতি ছাড়া হজ পালন না করার অনুরোধ

কাবা শরীফ

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে অনুমতি ছাড়া হজ পালনে বিরত থাকতে দেশ ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং হজযাত্রীদের কল্যাণ বিবেচনায় এই অনুরোধ জানানো হয়েছে।

চলতি হজ মৌসুমে ভিজিট ভিসায় কেউ যেন মক্কা কিংবা অন্যান্য পবিত্র স্থানে অবস্থান না করেন, সে বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। একইসঙ্গে হজ পারমিটবিহীন ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা, পরিবহন, আবাসন কিংবা হজ এলাকাগুলোতে প্রবেশে সহায়তা করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

সৌদি সরকার ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতে নতুন বিধিমালা কার্যকর করেছে। এ অনুযায়ী, শুধু বৈধ হজ পারমিট, ইকামা (আবাসন অনুমতি) এবং কর্তৃপক্ষ প্রদত্ত অনুমতিপত্র থাকলেই মক্কায় প্রবেশের সুযোগ থাকবে। এই বিধিনিষেধ ২৯ এপ্রিল (১ জিলকদ) থেকে ১০ জুন (১৪ জিলহজ) পর্যন্ত কার্যকর থাকবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে ২০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা এবং সহায়তাকারীদের ক্ষেত্রে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা ও যানবাহন বাজেয়াপ্তের বিধান রয়েছে। পাশাপাশি, বিদেশিদের ক্ষেত্রে হজ শেষে বহিষ্কার ও ১০ বছরের সৌদি আরবে প্রবেশ নিষেধাজ্ঞাও জারি হতে পারে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “সৌদি আইন মেনে চলা শুধুমাত্র হজ ব্যবস্থাপনার জন্য নয়, বরং দুই দেশের স্বার্থরক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। প্রায় ৩৫ লাখ বাংলাদেশি সৌদিতে কর্মরত এবং সেখান থেকেই সর্বোচ্চ রেমিট্যান্স আসে। এই সম্পর্ক যেন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা সবার দায়িত্ব।”

ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক জানান, হজ একটি আন্তর্জাতিক, দ্বিরাষ্ট্রীয় ব্যবস্থাপনা। সুপরিকল্পিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য সকল অংশীজনের সহযোগিতা অপরিহার্য। সৌদি সরকারের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “২০২৫ সালে বাংলাদেশ একটি সফল হজ আয়োজন করবে, এটাই আমাদের প্রত্যাশা।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031