IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভা
Home >> ধর্ম >> হজরত নূহ আলাইহিস সালামের রোজা পালন

হজরত নূহ আলাইহিস সালামের রোজা পালন

ধূমকেতু নিউজ ডেস্ক : রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। যুগে যুগে নবি রাসুলগণ রোজার বিধান পালন করেছেন। পৃথিবীর প্রথম রোজা পালন করেছেন আদি মানব হজরত আদম আলাইহিস সালাম। এ ছাড়া মুসলিম উম্মাহকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে রোজার বিধানের কথা তুলে ধরেছেন। প্রথম রাসুল হজরত নুহ আলাইহিস সালামও রোজা পালন করেছেন। কেমন ছিল তাঁর রোজা পালন?

যুগে যুগে নবি-পয়গম্বরদের রোজা পালনের কথা সুস্পষ্ট ভাষায় কুরআনে ওঠে এসেছে এভাবে-

‘হে ঈমাদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে। যেভাবে ফরজ করা হয়েছিল তোমারে আগের লোকদের (নবি-রাসুল ও তাদের উম্মত) ওপর। যাতে তোমরা পরহেজগার হতে পার।’ (সুরা বাকারা : আয়াত ১৮৩)

এ আয়াতে বিষয়টি সুস্পষ্ট যে, রোজা শুধু উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ নয়; বরং আগের অনেক নবি-রাসুল ও তাদের অনুসারীদের জন্যও ফরজ ছিল।

হজরত নূহ আলাইহিস সালামের রোজা

আদম আলাইহিস সালামের পর নবুয়ত ও রেসালাতের মহান দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসেন হজরত নুহ আলাইহিস সালাম। তিনি দুনিয়ার প্রথম রাসুল ছিলেন। তাঁকে দ্বিতীয় আদমও বলা হয়। তাঁর ওপরও রোজার বিধান ছিল।

মুসলিম উম্মাহর জন্য শুধু রমজান মাস রোজা পালন করা ফরজ। অথচ হাদিসের বর্ণনা থেকে জানা যায়, নুহ আলাইহি ওয়া সাল্লাম বছরে ২ দিন ছাড়া সারা বছর রোজা পালন করতেন। হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘হজরত নূহ আলাইহিস সালাম শাওয়াল মাসের ১ তারিখ (ইয়াওমুল ফিতর) এবং জিলহজ মাসের ১০ তারিখ (ইয়ামুল আজহা) ছাড়া গোটা বছর রোজা রাখতেন।’ (ইবনে মাজাহ)

হজরত নুহ আলাইহিস সালামের সময় রোজার বিধান সম্পর্কে তাফসিরে ইবনে কাসিরে একটি তথ্য এসেছে-

হজরত মুয়াজ, ইবনে মাসউদ, ইবনে আব্বাস, আতা, কাতাদাহ ও যাহহাক রাদিয়াল্লাহু আনহুম বর্ণনা করেন, নুহ আলাইহিস সালামের যুগে প্রত্যেক মাসে ৩টি রোজা রাখা ফরজ ছিল। পরে আল্লাহ তাআলা রমজানের এক মাস রোজার বিধান দেয়ার মাধ্যমে তা (প্রত্যেক মাসের ৩ দিনের রোজা) রহিত করে দেন।’ (ইবনে কাছির)

অন্য বর্ণনায় এসেছে-

হজরত নুহ আলাইহিস সালামের যুগ থেকে হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগ পর্যন্ত রমজানের রোজা ফরজ হওয়ার আগে কমপক্ষে ৩টি করে রোজা ফরজ ছিল।’ (ইবনে কাছির)

কুরআন-সুন্নাহর বর্ণনায় এ কথা সুস্পষ্ট যে, রোজা শুধু উম্মতে মুহাম্মাদির ওপরই ফরজ হয়নি বরং আগের নবি-রাসুলদের ওপরও রোজার বিধান ছিল।

উল্লেখ্য, রহমত বরকত মাগফেরাত ও নাজাতের মাস রমজান আসতে আর একমাসও বাকি নেই। তাই রমজানের রোজার প্রস্তুতি এখন থেকেই নেয়া জরুরি। বিশেষ করে এ শাবান মাসের রোজা রাখার মাধ্যমেই সে প্রস্তুতি শুরু করা উত্তম।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবুয়ত ও রেসালাতের অন্যতম আদর্শ রোজা পালনে নিজেদের প্রস্তুতি গ্রহণের তাওফিক দান করুন। রমজানজুড়ে রহমত বরকত মাগফেরাত ও নাজাত পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31