IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধনসিরাজগঞ্জে স্থানীয় প্রভাবশালি ব্যাক্তিবর্গের ভূমিকা সংক্রান্ত এ্যাডভোকেসি সভামহাদেবপুরে মামলা করায় মারপিট মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট, গৃহবধু হাসপাতালেমহাদেবপুরে লোকমোর্চার উদ্যোগে গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ অভিযান‘জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে’মান্দায় লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা
Home >> ধর্ম >> দুর্দিনে আল্লাহর সাহায্য লাভের ৩ আমল

দুর্দিনে আল্লাহর সাহায্য লাভের ৩ আমল

ধূমকেতু নিউজ ডেস্ক : মুসআব ইবনে সাদ তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি ধারণা করেন রাসুলুল্লাহ (সা.)-এর অন্যান্য সাহাবির ওপর তার শ্রেষ্ঠত্ব রয়েছে, নবী (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ এই উম্মতকে তাদের দুর্বলদের কারণে সাহায্য করেন: তাদের দোয়া, তাদের নামাজ ও তাদের ইখলাস বা নিষ্ঠার কারণে।’ (সুনানে নাসায়ি, হাদিস : ৩১৭৮)।

উল্লিখিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) দুর্দিনে ও অসহায় অবস্থায় আল্লাহর সাহায্য লাভের তিনটি উপায় বর্ণনা করেছেন। তা হলো- দোয়া, নামাজ ও আল্লাহর জন্য একনিষ্ঠ হওয়া।

এ ছাড়া হাদিসে আল্লাহর দরবারে দুর্বল ও অসহায় মানুষের বিশেষ মর্যাদার প্রমাণও রয়েছে।

দুর্বল দ্বারা উদ্দেশ্য: সমাজের এমন ব্যক্তি যারা দারিদ্র্য, শারীরিক অক্ষমতা, বার্ধক্যসহ নানা কারণে পিছিয়ে রয়েছে। তবে তারা আল্লাহর আনুগত্য, ইবাদত ও স্মরণে পিছিয়ে থাকে না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আপনি নিজেকে ধৈর্যসহ রাখবেন তাদের সঙ্গে, যারা সকাল ও সন্ধ্যা আহ্বান করে তাদের প্রতিপালককে তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশে এবং আপনি পার্থিব জীবনের শোভা কামনা করে তাদের থেকে দৃষ্টি ফিরিয়ে রাখবেন না।’ (সুরা কাহফ, আয়াত : ২৮)

দুর্বলরা সমাজের বোঝা নয়: সমাজের অসহায়, দুর্বল ও পিছিয়ে পড়া মানুষদের সাধারণত বোঝা মনে করা হয়। কিন্তু ইসলাম এ দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করেছে। ইসলামের দৃষ্টিতে অসহায় ও দুর্বলরা সমাজের জন্য আশীর্বাদ। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা তোমাদের দুর্বলদের জন্যই সাহায্যপ্রাপ্ত হও এবং জীবিকা লাভ করো।’ (সহিহ বুখারি, হাদিস : ২৮৯৬) সাহায্য লাভের তিন আমল

আলোচ্য হাদিসে অসহায়ত্ব ও দুর্দিনে আল্লাহর সাহায্য লাভের তিনটি আমলের কথা বর্ণিত হয়েছে। একাধিক আয়াত ও হাদিসে আমল তিনটির সপক্ষে প্রমাণ পাওয়া যায়।

১. দোয়া: আল্লাহর কাছে দোয়া বা প্রার্থনা মুমিনের হাতিয়ার। দুর্দিনে আল্লাহমুখী হওয়া এবং তার কাছে প্রার্থনা করা মুমিনের বৈশিষ্ট্য। ইরশাদ হয়েছে, ‘বরং তিনিই আর্তের আহ্বানে সাড়া দেন, যখন সে তাঁকে ডাকে এবং বিপদ দূর করেন।…’ (সুরা নামল, আয়াত : ৬২)

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ভাগ্য পরিবর্তন হয় শুধু দোয়ার মাধ্যমে এবং আয়ু বৃদ্ধি পায় শুধু ভালো কাজের মাধ্যমে।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২২৮৯)

২. নামাজ: নামাজ আল্লাহর সাহায্য লাভের অন্যতম মাধ্যম। আল্লাহ বলেন, ‘তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এটা বিনীত ছাড়া অন্যদের জন্য অবশ্যই কঠিন।’ (সুরা বাকারা, আয়াত : ৪৫)।

হুজাইফা (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ১৩১৯)

৩. নিষ্ঠা: ইখলাস বা নিষ্ঠার মাধ্যমে বান্দার আমলের মূল্য বেড়ে যায় এবং আল্লাহর সাহায্য ত্বরান্বিত হয়। বিপরীতে যারা লোকদেখানোর জন্য কাজ করে তারা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয়।

পবিত্র কোরআনে এমন এক সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে, ‘তোমরা তাদের মতো হবে না যারা দম্ভভরে ও লোক দেখানোর জন্য নিজ ঘর থেকে বের হয়েছিল এবং লোকদের আল্লাহর পথ থেকে নিবৃত্ত করে। তারা যা করে আল্লাহ তা পরিবেষ্টন করে রয়েছেন।’ (সুরা আনফাল, আয়াত : ৪৭)

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031