IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটক
Home >> ধর্ম >> আল্লাহর জিকির

আল্লাহর জিকির

ধূমকেতু প্রতিবেদক : হাদিসের উপদেশ মুসলমানদের জীবনাচরণ ও ব্যবহারবিধির অন্যতম পথনির্দেশ। কোরআন ইসলামের মৌলিক গ্রন্থ এবং হাদিসকে তার ব্যাখ্যা হিসেবে অভিহিত করা হয়। আল্লাহর স্মরণই সকল প্রকার ইবাদতের মূল উদ্দেশ্য। নামাজ, রোজা, হজ্ব, যাকাত, দোয়া, চাওয়া, কোরআন পড়া ইত্যাদি সকল প্রকার ইবাদতের উদ্দেশ্য আল্লাহর যাবতীয় গুণাবলী, ক্ষমতা ইত্যাদি স্বীকার করে তার কাছে আত্মসমর্পণ করা এবং তার আদেশ-নিষেধ মেনে চলে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা।

আল্লাহর জিকির সম্বন্ধে হাদিসে উল্লেখিত সাহাবীদের কিছু উক্তি বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিচে তুলে ধরা হল-

১. হযরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত, রাসূল (স.) বলেন, যে কওম আল্লাহর জিকির (স্মরণ) করে, ফেরেশতাগণ তাদেরকে ঘিরে রাখে, আল্লাহর অনুগ্রহ এবং শান্তি তাদের প্রতি অবতীর্ণ হয় এবং আল্লাহ তাদেরকে স্মরণ করেন। (মুসলিম) ২. হযরত আবু হোরায়রা (রা.) হতে আরো বর্ণিত, রাসূলুল্লাহ (স.) বলেন, আল্লাহ বলেছেন,‘যখন আমার বান্দা আমাকে স্মরণ করে এবং আমার স্মরণে তার অধরা বা ঠোঁট নাড়তে থাকে, তখন আমি তার সঙ্গে থাকি।’ (বোখারী) ৩. হযরত আবু মুসা (রা.) হতে বর্ণিত, রাসূল (স.) বলেন, যে আল্লাহর জিকির করে এবং যে আল্লাহর জিকির করে না; তাদের তুলনা জীবিত ও মৃতের ন্যায়। (বোখারী, মুসলিম)। ৪. হযরত আবদুল্লাহ (রা.) হতে বর্ণিত, এক ব্যক্তি রাসুলুল্লাহ (স.) এর কাছে এসে বলল, ইসলামের বিধানগুলো আমার কাছে বড় কঠিন বা কষ্টকর বোধ হচ্ছে। আমার জন্য যা সহজ তেমন একটি বিধানের সাথে আমাকে পরিচয় করিয়ে দিন। তিনি বললেন, আল্লাহর জিকির দ্বারা তোমার জিহŸাকে অনবরত সিক্ত কর। (ইবনে মাযাহ্)।

৫.হযরত আনাস (রা.) হতে বর্ণিত, রাসূল (স.) বলেন, যখন তোমরা বেহেশতের উদ্যানের কাছে দিয়ে যাও, তার ফল ভোগ কর। জিজ্ঞেস করা হলো, বেহেশতের উদ্যান কি? তিনি বললেন, যিকরের হালকা (মজলিস)। (তিরমিজী)। ৬. হযরত উম্মে হাবিবাহ্ (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (স.) বলেছেন, সৎ কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ অথবা আল্লাহর জিকির ব্যতীত প্রত্যেক আদম সন্তানের কথাবার্তা তার বিপক্ষে যায়, পক্ষে নয়। (তিরমিজী)। ৭. হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত, রাসূল (স.) বলেন, আদম সন্তানের হৃদয়ে শয়তান ঠেস দিয়ে বসে। যখন সে আল্লাহর স্মরণ (জিকির) করে, সে পিছনে যায় এবং যখন সে অসতর্ক থাকে, শয়তান গোপনে তাকে মন্দ কাজ করতে বলে। (বোখারী)। ৮. হযরত মোয়াজ বিন জাবাল (রা.) হতে বর্ণিত, রাসূল (স.) বলেন, আল্লাহর জিকির ছাড়া কোনো বান্দাহর এমন কোনো কাজ নেই যা আল্লাহর আজাব হতে মুক্তি দিতে পারে। (তিরমিজী)। হাদিসগুলো ‘বিষয় ভিত্তিক হাদীসে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)’ বই থেকে সংগৃহীত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31