IMG-LOGO

রবিবার, ৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠননিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশপ্রধান প্রজনন মৌসুমে ” মা ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সভা৫ দফা দাবিতে রাজশাহী পাউবোর ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদানরাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধনমহাদেবপুরে স্ত্রীর বিরুদ্ধে কৌশলে জমি লিখে নেয়ার অভিযোগমহাদেবপুরে ঘটনার ২৫ দিন পর স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্তহত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামী গ্রেফতারসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগনন্দীগ্রামে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস ও সাধারণ সম্পাদক শামীম
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> স্বামীর মানিব্যাগে ছবি দেখাই কাল গৃহবধূর

স্বামীর মানিব্যাগে ছবি দেখাই কাল গৃহবধূর

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী ঐশী খাতুন (২০) নামের এক গৃহবধূকে কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে স্বামী জাহিদ হাসান ও তার পরিবার এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন বলে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

শনিবার রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চর আওতাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতেই ঐশীর মা শাহানা খাতুন জামাই ও মেয়ের শ্বশুর বাড়ির কয়েক সদস্যকে আসামি করে ঈশ্বরদী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত গৃহবধূ সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রামের চর-আওতাপাড়া ঈশ্বরদী ইপিজেডের শ্রমিক মাহাবুল আলমের বড় মেয়ে। আর অভিযুক্ত স্বামী সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের মো. হারুনের ছেলে। তাদের আট মাস বয়সী একটি কন্যা শিশু রয়েছে।

ঐশীর মা শাহানা খাতুন জানান, ২০১৯ সালের ২৫ জানুয়ারি সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে ঘরামি হারুনের ছেলে জাহিদের সাথে বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের সুখের জন্য নগদ টাকা পয়সা দিয়েও স্বামীর মন পায়নি। বিয়ের পর হতে যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করা হতো মেয়েকে। পরে প্রায় ৩ লাখ টাকা দেয়া হয়। কিছুদিন পরে আবার ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে মোটরসাইকেল কিনে দেয়া হয় জাহিদকে। কিছুদিন আগে তার মেয়ে ঐশী টের পান, তার স্বামী পরকীয়ায় লিপ্ত। এ নিয়ে প্রায়দিনই তাদের মধ্যে ঝগড়া হত।

বৃহস্পতিবার রাতে স্বামী জাহিদের মানিব্যাগে এক মহিলার ছবি দেখে ঐশী প্রতিবাদ করে। এ কারণে তার উপর শারীরিক নির্যাতন চালান জাহিদ। এ বিষয়টি ঐশী বাবার বাড়িতে অবগত করলে শনিবার বিকেলে ঐশীর মামাত ভাই অমিত ওই বাড়িতে ঐশীকে আনতে যায়। এসময় তখন শ্বশুরবাড়ির লোকজন ঐশীকে বাবার বাড়ি যেতে দেননি। ঐশীর ভাই তাদের বাড়ি থেকে চলে আসার পর জাহিদ মোবাইল ফোনে শ্বশুরবাড়িতে গালিগালাজ করেন। এরপর ঐশীর উপর শারীরিক নির্যাতন চালানো হয়। শনিবার সন্ধ্যা রাতে জাহিদ শ্বশুরবাড়িতে খবর পাঠান ঐশী গলায় ফাঁস নিয়েছে। এসময় ঐশীর পরিবারের লোকজন দ্রুত মেয়ের বাড়ি যান। তারা অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন ঐশীকে। তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেল ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঐশীর মা জানান, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা আমার সহজ সরল মেয়েটিকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন জানান, এই গৃহবধূ মৃত্যুর বিষয়ে মেয়েটির মা নিজে বাদী হয়ে থানাতে লিখিত অভিযোগ দিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে লিখিত অভিযোগের আলোকে অভিযোগকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানান তিনি। অভিযুক্ত স্বামী জাহিদসহ অন্যরা পলাতক রয়েছেন বলে ওসি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930