IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পাবনায় বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

পাবনায় বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনার আতাইকুলায় বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী শাহিদুল ইসলাম (৩২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে পাবনা জেলার আতাইকুলা থানাধীন সাদুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী শাহিদুল ইসলাম পাবনা জেলার আতাইকুলা থানাধীন শ্রীকোল এলাকার মৃত আব্দুল মজিদ ওরফে মনুর ছেলে।

র‌্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান, অর্ডন্যান্স এবং এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল পাবনা জেলার আতাইকুলা থানাধীন সাদুল্লাহপুর সাকিনস্থ সাদুল্লাহপুর উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী শাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে। এসময় তার নিকট থেকে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১২ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই অবৈধ অস্ত্র ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেপ্তারকৃত অবৈধ অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন (সংশোধনী/২০০২) এর ১৯F/১৯-A ধারায় মামলা দায়ের করা হয় এবং উদ্ধারকৃত আলামতসহ তাহাকে পাবনা জেলার আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31