IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> নগর-গ্রাম >> দীর্ঘদিন ধরে বিকল পোরশা বিএমডিএ’র টেলিফোন

দীর্ঘদিন ধরে বিকল পোরশা বিএমডিএ’র টেলিফোন

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কতৃপক্ষ (বিএমডি) এর নওগাঁর পোরশা জোনের টেলিফোন দির্ঘ্যদিন ধরে বিকল রয়েছে। টেলিফোন সংযোগ লাইনের ত্রুটির কারণে সময়মত কোন কৃষক বা সেবা গ্রহিতাগণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলীর সাথে যোগাযোগ করতে পাচ্ছেনা। এতে উপজেলার কৃষকগণ তড়িৎ কোন সেবা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। এই ডিজিটাল সময়ে কৃষি বা গভির নলক‚প বিষয়ে কোন পরামর্শ জানতে চাইলে কৃষকদের সরাসরি বিএমডিএ কর্তৃপক্ষের অফিসে গিয়ে সংশ্লিষ্ট বিষয়ে জানতে হচ্ছে।

নাম না প্রকাশ করার শর্তে উপজেলা মশিদপুর ইউনিয়নের মশিদপুর এলাকার একজন কৃষক জানান, কিছুদিন পূর্বে গভির নলক‚ পের এক সমস্যার কারনে তিনি বিএমডিএ’র ০৭৪২৯৫৬০১৫ নম্বরে কয়েকবার ফোন করেও কতৃপক্ষের সাথে কথা বলতে পারেননি। পরে তিনি প্রায় ৩৫কিলোমিটার পথ অতিক্রম করে অফিসে এসে তাদের সাথে কথা বলেছেন। তবে তিনি টেলিফোন লাইন দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন বলে জানান।

বিএমডিএ সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম সত্যতা স্বীকার করে জানান, টেলিফোন সংযোগ নিয়ে আমরাও বিপাকে রয়েছি। তবে তারা স্থানীয় কতৃপক্ষকে বিষটি জানিয়েছেন। এছাড়াও তারা কৃষকদের তাদের ব্যক্তিগত মোবাইলে পরামর্শ চাওয়ার জন্য বলেছেন।

এবিষয়ে উপজেলা টেলিফোন বিভাগের লাইনম্যান আনসার আলী জানান, এ টেলিফোন কেন্দ্রের দুটি কার্ড সামান্য ত্রুটি হওয়ায় উর্দ্ধতন কর্তৃপক্ষ এগুলো মেরামতের জন্য খুলে নিয়ে যাওয়ায় উপজেলার ৫১টি টেলিফোন সংযোগে কথা বলতে সাময়ীক অসুবিধা হচ্ছে। তবে কার্ড দুটি লাগানো হলে টেলিফোনে কথা বলতে আর অসুবিধা হবে না বলে জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930