ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর এলাকায় আরিবিল থেকে রোববার সকালে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার কৃত লাশটি দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের এরশাদ আলীর ছেলে আবুল কালাম কালু (৩৮) নামে এক কৃষকের।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, শনিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি আবুল কালাম কালু। এর পর রোববার সকালে আরিবিল এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।


