IMG-LOGO

সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠননিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশপ্রধান প্রজনন মৌসুমে ” মা ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সভা৫ দফা দাবিতে রাজশাহী পাউবোর ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদানরাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধনমহাদেবপুরে স্ত্রীর বিরুদ্ধে কৌশলে জমি লিখে নেয়ার অভিযোগমহাদেবপুরে ঘটনার ২৫ দিন পর স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্তহত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামী গ্রেফতারসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগনন্দীগ্রামে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস ও সাধারণ সম্পাদক শামীম
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বিয়ের কথা বলে স্কুলছাত্রীকে কয়েকদফা ধর্ষণ, ৩ যুবক গ্রেফতার

বিয়ের কথা বলে স্কুলছাত্রীকে কয়েকদফা ধর্ষণ, ৩ যুবক গ্রেফতার

ধূমকেতু নিউজ ডেস্ক : ঠাকুরগাঁও শহরে ৮ম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকদফা ধর্ষণের পর স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত পাঁচজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও বিহারীপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে জারিফ কায়সার বাপ্পি (১৯), একই গ্রামের এরশাদ আলী ছেলে কুরবান আলী (৩২) ও শহরের টিকাপাড়া এলাকার মনতাজ আলীর ছেলে গোলাপ (৩০)।

এর আগে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মঙ্গলবার পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতারকৃত তিনজন ছাড়াও ওপর দুই আসামি মামুন (৪১) ও বাবুকে (৩০) এখনও গ্রেফতার করা যায়নি। তবে সে চেষ্টা অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি তানভিরুল ইসলাম।

ওসি জানান, কিছুদিন আগে সদরের বরুনাগাঁও বিহারীপাড়া গ্রামে ঘুরতে যায় ওই ৮ম শ্রেণির ছাত্রী। সেখানে প্রতিবেশি জারিফ কায়সার ওরফে বাপ্পীর সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। এক পর্যায়ে তার সঙ্গে বাপ্পীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে বাপ্পী বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তিতে ওই ছাত্রী তার এক বান্ধবীর মুঠোফোন ব্যবহার করে বাপ্পীর সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে।

পরিকল্পনামতো মঙ্গলবার শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকায় বাপ্পী তার ভাবী নুপুর আক্তারের বাড়িতে নিয়ে ওই ছাত্রীকে আবারও ধর্ষণ করে। পরবর্তিতে ওই ছাত্রী বিয়ের জন্য বাপ্পীকে চাপ দিলে বাপ্পী বিষয়টি মিমাংসার জন্য প্রতিবেশি কুরবান আলী, গোলাপ, মামুন ও বাবু মিলে ওই ছাত্রীকে আক্চা ইউনিয়নের পল্টন এলাকায় নিয়ে যায়। সেখানে জনৈক মকবুলের গ্যারেজে বিষয়টি মিমাংসার জন্য ওই ছাত্রীকে তারা চাপ প্রয়োগ করে। এতে ছাত্রীটি রাজি না হলে তারা কৌশলে বাপ্পীকে সেখান থেকে সরিয়ে দেয়। পরে রাতে কুরবান আলী, গোলাপ, মামুন ও বাবু ওই ছাত্রীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গেলে বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায়।

এসময় ছাত্রীর অভিভাবক ও স্থানীয় লোকজন কুরবান ও গোলাপকে আটক করে পুলিশের জরুরী নম্বর ৯৯৯ -এ কল দিয়ে বিষয়টি অবহিত করে। এ সময় মামুন ও বাবু পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কুরবান ও গোপালকে আটক করে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মামলার এক নম্বর আসামি জারিফ কায়সার ওরফে বাপ্পীকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে গ্রেফতার করে।

এদিকে আজ বুধবার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ওই স্কুলছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং গ্রেফারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930