IMG-LOGO

রবিবার, ১৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী সাক্ষাৎগাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ নদী থেকে উদ্ধারবাগমারায় বাড়িতেই ইয়াবার আসর, তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্যদ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কার্ড পেলেন ৬৬৯ পরিবারস্পোর্টস সাইন্স বিশ্বিবিদ্যালয় রাজশাহীতেই হবে: ভূমিমন্ত্রী মিনুআমরা চাই নদীগুলো আবার প্রাণ ফিরেপাক: জামায়াত আমির ডা. শফিকুরআবু সাঈদ হত্যার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তারবাগমারায় ১৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ত্রাণ সচিবদুর্গাপুরে ২১ঘন্টাপর নিখোঁজ ৪ বছরের শিশু হুমায়রার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে সাদিয়া ক্লিনিক, নার্সদের নেই সনদতানোরে পরিক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি, মারপিটের ঘটনায় মামলা ,তিন দিনেও হয়নি গ্রেফতাররাণীনগরে সালিশ বৈঠকে দ্বন্দ্বের জেরে সংর্ঘষ আহত-১৫রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের ইলেক্ট্রিক মিস্ত্রী গ্রেফতারমান্দায় ভার্কের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানমান্দায় তিন দোকানে দুর্ধর্ষ চুরি ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁয় ৪ অটো ছিনতাইকারী গ্রেপ্তার

নওগাঁয় ৪ অটো ছিনতাইকারী গ্রেপ্তার

ধূমকেতু নিউজ ডেস্ক : নওগাঁয় অটো চার্জার (টমটম) ছিনতাইকারীর চক্রের সক্রিয় ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শনিবার বেলা ১২টায় সদর মডেল থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার খাগড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে নয়ন (২৮), খাস নওগাঁ মহল্লার গোলাম মোস্তাফার ছেলে রাজিব আহম্মেদ (৩০), মহাদেবপুর উপজেলার গোয়ালবাড়ী গ্রামের মৃত রহিমের ছেলে রফিকুল ইসলাম (২৩), গোলাম রাব্বানীর ছেলে জুয়েল হোসেন (২৯)।

প্রেস ব্রিফিংয়ে জানান হয়, চলতি মাসের ১৯ আগস্ট রাত ৯টায় মান্দা উপজেলার ভোলা বাজার থেকে রাসেল নামে একজনের অটো চার্জার ২৫০ টাকায় ভাড়া করে নিয়ে মহাদেপুরের চকগৌরী বাজারের উদ্দেশ্যে রওনা দেয় ৪জন। চকগৌরী বাজারে পৌছলে চালককে কুতুবপুর গ্রামে নেমে দেওয়ার জন্য বললে চালক সেখানে যাওয়ার পথে তাড়াতবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আগে আসামিরা চালকের গলা ও মুখ চেপে ধরে ও মারপিট করে অটো চার্জারটি ছিনতাই করে নিয়ে যায়। পরে ওই চালক অজ্ঞাতনামা চারজনকে আসামি করে ২১ আগস্ট সদর থানায় মামলা দায়ের করলে সেই মামলার প্রেক্ষিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অটো চার্জারসহ ওই চার আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারের পর এই ঘটনার সাথে জড়িত বলে আসামিরা স্বীকার করে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারাজানা হোসেন ও আবু সাঈদ, সদর মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওযার্দী হোসেন, তদন্ত কর্মকর্তা ফাইসাল বিন আহসানসহ পুলিশের অন্যান্যে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930