IMG-LOGO

সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠননিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশপ্রধান প্রজনন মৌসুমে ” মা ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সভা৫ দফা দাবিতে রাজশাহী পাউবোর ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদানরাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধনমহাদেবপুরে স্ত্রীর বিরুদ্ধে কৌশলে জমি লিখে নেয়ার অভিযোগমহাদেবপুরে ঘটনার ২৫ দিন পর স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্তহত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামী গ্রেফতারসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগনন্দীগ্রামে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস ও সাধারণ সম্পাদক শামীম
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত

বদলগাছীতে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতেও যথাযোগ্য মর্যাদায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।

পতাকা উত্তোলন শেষে উপজেলা হল রুমে কৃষি অফিসার হাসান আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন, বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিআরডিবির সভাপতি জবির উদ্দীন এফ.এফ।

আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার শফি উদ্দীন শেখ, যুব উন্নয়ন কর্মকর্তা ইবুনে সাব্বির আহাম্মেদ ও বিআরডিবি কর্মকর্তা সহিদুল ইসলাম, বদলগাছী মহিলা সমবায় সমিতির সভানেত্রী রাহেলা চৌধুরী, চাকরাইল মহিলা সমবায় সমিতির সভানেত্রী ফেন্সি চৌধরী ও আরডা মাল্টি পারপাসের সভাপতি ডাঃ নুরুল ইসলাম প্রমূখ।

অনুষ্টান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার লুৎফর রহমান।

শেষে সমবায়ে অনন্য অবদান রাখায় আরডা মাল্টিপারপাস, প্রোগ্রেস মাল্টিপারপাস, আক্কেলপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি, সততা কৃষি উৎপাদনকারী সমবায় সমিতি ও হলুদ বিহার কৃষি উৎপাদনকারী সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে আরডা মাল্টি পারপাসের নিজেস্ব কারখানায় তৈরিকৃত পাপুস প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930