IMG-LOGO

সোমবার, ২৯ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই’’মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে ভাতিজার আছাড়ে প্রাণ গেল চাচারচাকরির প্রলোভনে অর্থ নেওয়ার পর বিয়ের গুজবের অভিযোগমহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভা অনুষ্ঠিতবাগমারার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও র‍্যালি অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতদেশজুড়ে ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীমুন্সিগঞ্জ কারাগারে হঠাৎ অসুস্থ দীপু মনি, আনা হলো ঢামেকেহরমুজ ইস্যুতে কাতারে বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্রচিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেইকানাডার জয়ের ইতিহাস গড়া নায়ককে প্রশংসায় ভাসাচ্ছে দেশবিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানিবাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানারাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, কর্মচারী গ্রেপ্তার‘তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের তথ্য গুজব’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বাগাতিপাড়ায় ভারপ্রাপ্ত দিয়েই চলছে ৮ দপ্তর

বাগাতিপাড়ায় ভারপ্রাপ্ত দিয়েই চলছে ৮ দপ্তর

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছে নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসন। এ উপজেলার গুরুত্বপুর্ণ সরকারি আট দফতরের কার্যক্রম চলছে ভারপ্রাপ্তদের দিয়ে। এ কারণে এসব দপ্তরে সেবা নিতে আসা লোকজন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

জানা গেছে, উপজেলা প্রশাসনের অধীনে যেসব দপ্তর রয়েছে তার মধ্যে উপজেলা ভূমি অফিসসহ গুরুত্বপুর্ণ আটটি দপ্তরসমুহে কর্মকর্তা না থাকায় ভারপ্রাপ্ত ও অতিরিক্ত দায়িত্ব দিয়ে চলছে ওই সব দপ্তরের সরকারি কার্যক্রম। এরমধ্যে কয়েকটি দপ্তরে দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত দিয়ে কার্যক্রম চলমান রয়েছে। ফলে সেবা প্রত্যাশী লোকজন দিনের দিনের পর দিন ধর্ণা দিয়েও কাঙ্খিত সেবা পাচ্ছেন না। দ্রুত এসব দপ্তরে দপ্তর প্রধানের পদায়ন চান সেবা প্রত্যাশীরা।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, গত বছর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মেরিনা সুলতানা বদলী হন। এরপর থেকে ইউএনও ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ওই পদে পদায়নের আদেশ জারি হলেও সহকারী কমিশনার (ভূমি) এখনও যোগদান করেননি। তবে তিনি করোনা আক্রান্তের কারনে যোগদান করতে পারেননি বলে জানা গেছে। অন্যদিকে উপজেলা শিক্ষা অফিসারের পদে ২০১৪ সালের পর থেকে ভারপ্রাপ্ত দিয়ে চলছে। ওই বছরের ৮ জুলাই পদটি শুন্য হয়। এরপর ২০১৫ সালের জুলাই মাসে নতুনভাবে ড. সাবরিনা আনমকে পদায়ন করা হয়। কিন্তু সেসময় থেকেই তিনি প্রেষণে (ডেপুটেশন) রাজশাহী উপপরিচালকের কার্যালয়ে কর্মরত রয়েছেন। ফলে পদায়ন থাকলেও ডেপুটেশনের কারনে দীর্ঘ সময় ধরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বদলীর পর ২০১৪ সালের ১২ জানুয়ারী থেকে পাশ্ববর্তী উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ মিয়া ওই পদে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। একসাথে দুই উপজেলার দায়িত্বে তিনি হিমশিম খান। এছাড়াও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ পদও চলছে অতিরিক্ত দায়িত্ব দিয়ে। প্রায় ২ বছর ধরে পার্শ্ববর্তী সিংড়া উপজেলার কর্মকর্তা আল আামিন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তাছাড়া মৎস্য কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তার পদও চলছে ভারপ্রাপ্ত দিয়ে। আর সাবরেজিষ্ট্রারের পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বড়াইগ্রাম উপজেলার কর্মকর্তা। সম্প্রতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার সাহা ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় তাঁর পদে দায়িত্ব পালন করছেন আবাসিক মেডিক্যাল অফিসারের দায়িত্বে থাকা ডাঃ ফরিদুজ্জামান। এদিকে এর মধ্যেই মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনকে বদলীর আদেশ জারি করা হয়েছে, তবে কাউকে নতুন পদায়ন করা হয়নি। এর ফলে নতুন করে আরও একটি দপ্তর ভারপ্রাপ্তের ভারে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল বলেন, কর্মকর্তাদের পদায়ন না থাকলেও ভারপ্রাপ্ত বা অতিরিক্ত দায়িত্ব দিয়ে ওই দপ্তরগুলোর কাজ চলমান রয়েছে। তবে একই সাথে দুই দায়িত্বে থাকা এসব কর্মকর্তাদের কাজের ক্ষেত্রে বাড়তি চাপের সৃষ্টি হচ্ছে। দপ্তর প্রধান পদায়ন থাকলে কাজে গতিশীলতা বৃদ্ধি পায় বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল বলেন, দপ্তরের প্রধান না থাকায় সাধারণ জনগণ কাঙ্খিত সেবা বঞ্চিত হচ্ছেন। শিগগিরিই এসব পদে পদায়নের জন্য তিনি স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুলসহ উর্দ্ধতন বরাবর যোগাযোগ করে ব্যবস্থা নিবেন বলে জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ