IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> লিড নিউজ >> মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশির মৃত্যু

মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশির মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে এক বাংলাদেশি জেলের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার টেকনাফ স্থলবন্দরসংলগ্ন জালিয়ার দ্বীপের পাশে নাফ নদের মিয়ানমার সীমান্তে কয়েকজন জেলে মাছ ধরতে গেলে মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে আহত হন মোহাম্মদ ইসলাম।

তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বরইতলী এলাকার গুরা মিয়ার ছেলে মুহাম্মদ ইসলাম (৩৫)।

মুহাম্মদ ইসলামের ভাই কোরবান আলী জানান, ‘আমার ভাইসহ তিনজন জেলে নদীতে মাছ শিকারে গেলে সেখানে আমার ভাই গুলিবিদ্ধ হয়ে আহত হয়। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

নদী থেকে অক্ষত ফিরে আসা আবু বক্কর ও শফি উল্লাহ প্রকাশ শবুল্লাহ জানান, নাফ নদে নৌকা নিয়ে বিচরণ দেখে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলিতে মোহাম্মদ ইসলাম পেটে গুলিবিদ্ধ হয়।

এরপর তার সঙ্গী অন্য জেলেরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাত আটটার দিকে টেকনাফ হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত স্বাস্থ্য সহকারী ইসকান্দর মির্জা গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

তারা আরও জানান, দীর্ঘদিন ধরে মাছ শিকার বন্ধ থাকায় তারা বেকার হয়ে পড়েন। এতে ছোট ছোট শিশুরা অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। তাই একটি ডেঙ্গি নৌকায় করে তিন জেলে মাছ শিকারে যান।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক ফয়সাল হাসান খাঁন বলেন, নাফ নদে জেলেদের মাছ শিকার নিষিদ্ধ। তার পরও স্থানীয় জেলেরা কেন বা কীভাবে নাফ নদে যাচ্ছে তা খতিয়ে দেখা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930