IMG-LOGO

বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’রামেবির ভিসিকে জোর করেপদত্যাগ করানোর অভিযোগইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভাবাউয়েটে আই-ইইই দিবস ২০২৬ উদযাপিতপরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচিগোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাগল,গরু বসতঘরসহ পুড়ে দিনমজুরের সর্বস্ব ছাইসিরাজগঞ্জে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপনরাজশাহীতে অনুমোদনহীন ভবনের ছাদে সুইমিংপুল, অপসারণে বাধা ও আরডিএ চেয়ারম্যানকে হুমকীবাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতকরাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা‘সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে’ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থানসিরাজগঞ্জে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমরাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মুক্তিপণের টাকা না পেয়ে কিশোরকে হত্যার অভিযোগ

মুক্তিপণের টাকা না পেয়ে কিশোরকে হত্যার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে অপহরণকারীরা মুক্তিপনের পনেরো লাখ টাকা না পেয়ে এক কিশোরকে হত্যা করেছে। বুধবার সকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বেগুনবাড়ি মাঠের একটি ডোবা থেকে তার বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আক্কেলপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত ওই কিশোরের নাম নাজমুল হোসেন (১৪)। সে বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের আলামীনের ছেলে। নাজমুল খাদাইল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। গত শুক্রবার সন্ধ্যায় এক মেয়ে মুঠোফোনে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন শনিবার সকালে নাজমুলের মুক্তিপনের জন্য মুঠোফোনে তার পরিবারের কাছে পনেরো লাখ টাকা দাবি করা হয়। এরপর থেকেই নাজমুল নিখোঁজ ছিল। আজ বুধবার সকালে তার বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

নাজমুলের বাবা আলামীন বলেন, শুক্রবার সন্ধ্যায় আমার ছেলেকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। সে গত শুক্রবার রাতে আর বাড়িতে ফিরেনি। পরদিন শনিবার সকাল ১০টা ৫ মিনিটে অপরিচিত একটি মুঠোফোন নম্বর থেকে আমার বড় ছেলে মেহেদী হাসানের মুঠোফোনে কল করে নাজমুলের মুক্তিপনের জন্য পনোরো লাখ চাওয়া হয়। এরপর আমরা মুঠোফোনে কলের জন্য অপেক্ষা ছিলাম। অপহরণকারীরা আর আমাদের কাছে ফোন করেনি।

এঘটনায় গত শনিবার বদলগাছী থানায় একটি মামলা করেছিলাম। আজ বুধবার সকালে আক্কেলপুর বেগুনবাড়ি গ্রামের ফসলি মাঠের রেললাইন সংলগ্ন একটি ডোবায় একব্যক্তির বস্তাবন্দি অর্ধগলিত লাশ পাওয়া যায়। আমরা সেখানে গিয়ে আমার অপহৃত ছেলে নাজমুলের লাশটি শনাক্ত করেছি।

আক্কেলপুর থানার পরির্দশক (তদন্ত) শাহ আলম জানান, আজ বুধবার সকালে বেগুনবাড়ি গ্রামের ফসলি মাঠের ডোবায় প্লাস্টিকের বস্তাবন্দি অর্ধগলিত একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি অপহৃত নাজমুলের বলে তার পরিবারের লোকজন শনাক্ত করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930