IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে পাঁকা রাস্তাকে কাঁচা দেখিয়ে টাকা আত্মসাৎ

বদলগাছীতে পাঁকা রাস্তাকে কাঁচা দেখিয়ে টাকা আত্মসাৎ

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে পাঁকা রাস্তাকে কাঁচা দেখিয়ে উপজেলা রাজস্ব তহবিল থেকে ২ লক্ষ টাকা বরাদ্ধ দেখিয়ে নাম মাত্র কাজ করে পুরো টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলার পরিষদের সেপ্টেম্বর মাসের মাসিক সভার (১৫তম) কার্যবিবরণী অনুযায়ী জানাযায়, সড়ক জনপথ রাস্তা হতে উপজেলা কৃষি অফিস পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকাকরণ এবং উপজেলার নন-গেজেটেড কোয়ার্টার চ-১ এর বথরুম ও টয়লেটের নতুন দরজা স্থাপন কাজ বাস্তবায়নের জন্য গত ১৩ আগষ্ট মাসের উপজেলা পরিষদের মাসিক সভায় সিদ্ধান্ত গৃহিত হয়। বর্ণিত কাজগুলো বাস্তবায়নের জন্য ২ লক্ষ টাকার প্রাক্কলন প্রস্তুত করেছে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর। সেটি উপজেলা রাজস্ব তহবিল হতে প্রকল্প কমিটির মাধ্যমে করা যেতে পারে মর্মে উপজেলা কৃষি অফিসারকে প্রকল্পের সভাপতি করে ৫ সদস্যর একটি কমিটি গঠন করা হয়।

প্রকল্পের ইস্টিমেট অনুযায়ী জানা যায়, উপজেলার নন-গেজেটেড কোয়াটার চ-১ এর বাথরুম ও টয়লেটের দরজা বাবদ বরাদ্ধ ধরা হয় ১১ হাজার ৭শত ৫৯ টাকা। আর সড়ক জনপথ এর রাস্তা থেকে উপজেলা কৃষি অফিস পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকা করণ বাবদ বরাদ্ধ ধরা হয় ১ লাখ ৮৮ হাজার ২৪০ টাকা।

সরেজমিনে গিয়ে দেখে জানা যায়, সড়ক জনপথ রাস্তা থেকে উপজেলার কৃষি অফিস পর্যন্ত যে রাস্তাটি কাঁচা দেখিয়ে পাকা করণের প্রকল্প দেখানো হয়েছে সেটি আসলে অনেক আগে থেকেই পাকা রাস্তা ছিলো। আর সেই রাস্তার ইটগুলো উত্তলোন করে নাম মাত্র ৮ থেকে ১০ গাড়ী বিট বালি দিয়ে ও নাম মাত্র কিছু নতুন ইটের সাথে ঐ রাস্তার পুরাতুন সব ইট দিয়ে রাস্তাটি পুনরায় ইট সোলিং করা হয়েছে।

ঐ রাস্তার পার্শ্বে বসবাসকারী কয়েকজন বাসিন্দা বলেন, এই সড়ক জনপথ এর রাস্তা থেকে উপজেলা কৃষি অফিস পর্যন্ত রাস্তাটি অনেক বছর আগে থেকেই ইট সোলিং করা ছিলো। হঠাৎ দেড়/দুই মাস আগে কয়েক জন মিস্ত্রি এসে রাস্তার ইটগুলো উত্তলোন করে। উত্তলোন শেষে ৮ থেকে ১০ গাড়ী বালি দিয়ে নাম মাত্র কিছু নতুন ইট দিয়ে আবারো ঐ সব উত্তোলনকৃত পুরাতুন ইট দিয়ে রাস্তাটি ইট সোলিং করে। এই রাস্তাটি কখনো কাঁচা রাস্তা ছিলোনা।

এ বিষয়ে প্রকল্পর সভাপতি উপজেলা কৃষি অফিসার হাসন আলীর সঙ্গে কথা বললে তিনি বলেন, আমাকে প্রকল্পের নাম মাত্র শুধু সভাপতি করা হয়েছে। এই প্রকল্পের কাজটি করেছেন উপজেলা প্রকৌশলী নিজেই। এই রাস্তাটিতো আগে থেকে ইট সোলিং ছিলো তাঁহলে এই রাস্তাটিকে কাঁচা রাস্তা দেখিয়ে পাকা রাস্তা নির্মাণের জন্য কেন প্রকল্প নেয়া হলো বলে প্রশ্ন করলে তিনি বলেন, এই কাজটিও উপজেলা প্রকৌশলী নিজেই করেছেন।

রাস্তাটিতে কতগুলি নতুন ইট ও বালি দেওয়া হয়েছে বলে প্রশ্ন করলে তিনি বলেন, সব কিছুই তাঁরা করেছেন। তারপরও আমার জানা মতে ১০ থেকে ১২ গাড়ী বালি ও ৩ হাজার নতুন ইট ঐ পুরাতুন ইটের সাথে দিয়ে রাস্তাটি পুনরায় ইট সোলিং করেছে। আপনি যদি কাজটি না করেন তাহলে বিল উত্তলোন করলোকে বলে অপর প্রশ্নে জবাবে তিনি বলেন, আমার কাছ থেকে জোর করে বিলে সাক্ষর করে নিয়েছেন উপজেলা প্রকৌশলীর হিসাব রক্ষক আমজাদ হোসেন।

এ বিষয়গুলি নিয়ে উপজেলা প্রকৌশলী অফিসের হিসাব রক্ষক আমজাদ হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, আমি কোন কাজ করিনি বা বিলে স্বাক্ষর নেয়নি। ঐ প্রকল্পের সভাপতি কৃষি অফিসার নিজেই ঐ কাজটি করেছেন।

সড়ক জনপথ এর রাস্তা থেকে উপজেলা কৃষি অফিস পর্যন্ত পূর্বের পাকা রাস্তাকে কিভাবে কাঁচা রাস্তা দেখিয়ে প্রকল্প গঠন করে কেন নাম মাত্র কাজ করা হয়েছে বলে প্রশ্ন করলে উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, আপনি নিউজটি করলে আমারসহ উপজেলার মান সম্মান নষ্ট হবে তাই আপনি নিউজটি করবেনা বলে অনুরোধ করেন।

উপজেলা নির্বাহী অফিসার আবু তাহির বলেন, ঘটনাটি আমি শুনেছি তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930