IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে সময় বাড়িয়েও ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ হয়নি

মহাদেবপুরে সময় বাড়িয়েও ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ হয়নি

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : সময় বাড়িয়েও মহাদেবপুর সরকারি খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি উপজেলা খাদ্য বিভাগ। সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারে চালের দাম বেশি হওয়ায় চাল দিতে পারেননি মিলাররা। আর বাজারে ধানের দাম বেশি পেয়ে সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতে আগ্রহ হারিয়েছে কৃষকরা। বর্ধিত সময় অনুযায়ী ১৫ সেপ্টেম্বর সংগ্রহ অভিযানের শেষ দিন পর্যন্ত জয়পুরহাটে বরাদ্দের মাত্র ৭০ শতাংশ চাল সংগ্রহ হয়েছে। মিলারদের দাবি, সরকার ধান অপেক্ষা চালের দাম কম নির্ধারণ করায় প্রতি কেজিতে ৬ টাকা লোকসানের কারণে চুক্তি করেও চাল পরিশোধ করতে পারেননি তারা। এছাড়া মৌসুমের শুরু থেকেই করোনা এবং বৃষ্টির কারণেও চাল তৈরির প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শওকত জামিল প্রধান বলেন, ‘চুক্তি করেও যারা চাল সরবরাহ করেননি তাদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ বোরো মৌসুমে এবার মহাদেবপুরে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৮শ মেট্রিক টন। ২৬ এপ্রিল থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে মাত্র ৫শ’ মেট্রিক টন। অর্থাৎ সরকারি বরাদ্দের মাত্র ১১ ভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। একইভাবে ২০ হাজার মেট্রিক টন চাল সরবরাহের চুক্তি করেন উপজেলার ৩৪৪ জন মিলার। কিন্তু ৭ মে থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মিলাররা সরকারি খাদ্য গুদামে ১৩ হাজার ৮শ’ মেট্রিক টন চাল সরবরাহ করেছেন।

মিলারদের অভিযোগ, সরকার ধানের সঙ্গে চালের সামঞ্জস্যপূর্ণ দাম নির্ধারণ না হওয়ায় এবার বোরো মৌসুমে তাদের লোকসান হয়েছে। একই সময়ে ধান এবং চাল কেনার পাশাপাশি করোনা ভাইরাস এবং দীর্ঘমেয়াদী বর্ষায় চালকল মালিকগণ ক্ষতিগ্রস্ত হওয়ায় এবার বোরো চাল সরবরাহে বিঘœ ঘটেছে। তারা বলেন, সরকার ২৬ টাকা কেজি দরে ধান কিনলেও প্রতি কেজি সিদ্ধ চালের দাম নির্ধারণ করেছে ৩৬ টাকা। অথচ দেড় কেজি ধান থেকে চাল উৎপাদন হয় এক কেজি। ধানের দামের তুলনায় সে ক্ষেত্রে চালের সর্বনিম্ন দাম হয় ৩৯ টাকা। ফলে বাজারে দিন দিন ধানের দাম বেড়ে যাওয়ায় মোটা অঙ্কের লোকসান এড়াতে উপজেলার মিল মালিকরা চুক্তি করেও খাদ্য গুদামে সঠিকভাবে চাল সরবরাহ করতে পারেননি।

চালকল মালিক গ্রুপের সভাপতি বেলাল উদ্দীন বলেন, আমাদের চাল উৎপাদনে খরচ হচ্ছে ৪২ থেকে ৪৩ টাকা। সেখানে সরকারি খাদ্য গুদামে চাল নিচ্ছে মাত্র ৩৭ টাকা কেজি দরে। এতে তাদের কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা লোকশান হচ্ছে। এমনিতেই চালকলে আগের মত ব্যবসা না হওয়ায় চালকল মালিকগণ ব্যাংক ঋণের জালে জর্জরিত, অনেকে জেল খাটছেন। কেউ কেউ মিল বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। তিনি মিল মালিকদের বাঁচিয়ে রাখার লক্ষে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট চালের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবী জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930