IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কিশোরীকে অপহরণ করে ধর্ষণের পর পতিতাবৃত্তিতে বাধ্যকারী গ্রেপ্তার

কিশোরীকে অপহরণ করে ধর্ষণের পর পতিতাবৃত্তিতে বাধ্যকারী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে ১১ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ ও পতিতাবৃত্তিতে বাধ্য করানোর অভিযোগে অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তারকৃত ওই অপহরণকারীর নাম সালাম হোসেন (৪০)। সে নওগাঁ সদর উপজেলার বর্ষাইল গ্রামের বয়তুল আলীর ছেলে। বুধবার রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৫। এর আগে রাত ৮টার দিকে নওগাঁ শহরের কাঁঠালতলী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় অপহরণের শিকার ওই কিশোরীকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ জুলাই দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাজার এলাকা থেকে ষষ্ঠ শ্রেণীপড়ুয়া ওই কিশোরীকে জোর করে সিএনজিতে তুলে নিয়ে যায় সালাম হোসেন ও তাঁর সহযোগীরা। এরপর অজ্ঞাতনামা একটি বাড়িতে নিয়ে গিয়ে অপহরণকারী সালাম হোসেন কয়েকদিন ধরে ভিকটিমকে ধর্ষণ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে ওই বাড়ীতে নিয়ে এসে অর্থের বিনিময়ে কিশোরীকে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করে।

এসময় এলাকার লোকজনের সন্দেহ হওয়ায় অপহরণকারী সালাম হোসেন ওই বাসা ছেড়ে অন্য বাসা ভাড়া নেন। সেখানেও ওই কিশোরীর সাথে একই কাজ করেন তিনি। পরবর্তীতে গত ২৫ জুলাই বাসা বদল করে নওগাঁ শহরের ভবানীপুর দক্ষিণ পাড়া মোজাফফর রহমানের বাসার নিচতলার একটি ফ্লাট ভাড়া করে কিশোরীকে নিয়ে উঠেন এবং সেখানেও অভিযুক্ত নিজে ধর্ষন করে এবং জোরপূর্বক টাকার বিনিময়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে।

অপহরণের পর অভিযুক্ত সালাম হোসেন কিশোরীর বাবার কাছে মেয়ে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ চায় এবং ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে অপহরণকারীকে প্রদান করলেও কিশোরীকে ফেরত দেয়নি।

এরপর অভিযুক্ত ধর্ষক ও অপহরণকারী আরও ১ লাখ টাকা দাবি করে ওই কিশোরীর বাবার কাছে। পরবর্তিতে কিশোরীর বাবা জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডারকে ঘটনাটি অবগত করলে নিজস্ব সোর্সের মাধ্যমে তদন্ত শুরু করে তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে অপহরণকারীর অবস্থান চিহিৃত করে বুধবার রাত ৮টার দিকে শহরের কাঁঠালতলী এলাকার মোজাফফর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে নিচতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং অপহরণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা অপহৃত কিশোরী ও এক অপহরণকারীকে আটক করেছে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31