ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে বজ্রপাতে শাহাবুল ইসলাম (৩০) ও মুজাহিদ (৩৫) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। মৃত শাহাবুল উপজেলার লস্করপুর গ্রামের হাবিবুর রহমানের এবং মুজাহিদ রায়পুর চকপাড়া গ্রামের মোস্তফার ছেলে।
জানা যায়, সোমবার বিকেলে তারা নিজ নিজ এলাকার মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতের ঘটনা ঘটলে দু’জনই মারাত্মকভাবে আহত হয়।
পরিবারের লোকজন তাদের উদ্ধার করে পৃথক হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news