IMG-LOGO

বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’রামেবির ভিসিকে জোর করেপদত্যাগ করানোর অভিযোগইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভাবাউয়েটে আই-ইইই দিবস ২০২৬ উদযাপিতপরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচিগোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাগল,গরু বসতঘরসহ পুড়ে দিনমজুরের সর্বস্ব ছাইসিরাজগঞ্জে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপনরাজশাহীতে অনুমোদনহীন ভবনের ছাদে সুইমিংপুল, অপসারণে বাধা ও আরডিএ চেয়ারম্যানকে হুমকীবাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতকরাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা‘সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে’ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থানসিরাজগঞ্জে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমরাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড
Home >> নগর-গ্রাম >> দেশের প্রথম রেল ষ্টেশনে রেল দিবস পালন

দেশের প্রথম রেল ষ্টেশনে রেল দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : দেশের প্রথম রেল ষ্টেশন কুষ্টিয়ার জগতিতে কেক কাটা, বেলুন ও পায়রা উড়ানো, আলোচনা সভার মধ্য দিয়ে প্রথমবারের মতো রেল দিবস পালন করা হয়েছে। রোববার দুপুরে কুষ্টিয়ার জগতি ষ্টেশন চত্বরে বাংলাদশে রেলওয়ের পশ্চিমাঞ্চাল জোনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বাংলাদেশ রেলওয়ে এর পাকশি বিভাগীয় প্রকৌশলী বীরবল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রেলওয়ের আঞ্চলিক ব্যবস্থাপক সাইদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন, পাকশি বিভাগীয় প্রকৌশলী-১ বীরবল মন্ডল, পাকশি বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী, (ক্যারেজ) মমতাজুল ইসলাম, আশিষ কুমার মন্ডল (লোকো) পাকশি বিভাগীয় সংকেত ও টেলি যোগাযোগ প্রকৌশলী রুবাইয়াৎ শরীফ প্রান্ত, পাকশি বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট রেজাউন-উর-রহমানসহ রেলওয়ের কর্মচারীরা।

এসময় রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৮৬২ সালের ১৫ নভেম্বর ব্রিটিশ ভারতের রানাঘাট থেকে তৎকালিন পূর্ববঙ্গের কুষ্টিয়ার জগতি ষ্টেশন পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। এটিই দেশের প্রথম রেল স্টেশন। ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি ১৮৫৪ সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ৩৮ কিলোমিটার রেললাইন চালু করে। এরপর ১৮৬২ সালের ২৯ সেপ্টেম্বর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত রেলপথ চালু করে। এই লাইনকেই বর্ধিত করে ওই বছরের ১৫ নভেম্বর কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩.১১ কিলোমিটার ব্রডগেজ রেললাইন শাখা উন্মোচন করা হয়। সে সময়ই প্রতিষ্ঠিত হয় পূর্ববঙ্গের প্রথম রেল স্টেশন জগতি। পরে ঢাকার সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে ১৮৭১ সালের ১ জানুয়ারি জগতি থেকে বর্তমান রাজবাড়ী জেলার পদ্মানদী তীরবর্তী গোয়ালন্দঘাট পর্যন্ত রেললাইন চালু করা হয়। পাকিস্তান আমলে কুষ্টিয়া চিনিকল প্রতিষ্ঠিত হলে সেখানে আখ পরিবহনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত এ স্টেশন। প্রথমবারের মতো জগতি স্টেশনে রেল দিবস পালন করা হলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930