IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নাচোলে চাকুরীচ্যুত হয়ে এনজিও কর্মীর আত্মহত্যা

নাচোলে চাকুরীচ্যুত হয়ে এনজিও কর্মীর আত্মহত্যা

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাকুরীচ্যুত হয়ে অভিমানে শতফুল বাংলাদেশ নামক এনজিওর এক মহিলা মাঠকর্মী নেজামপুরের আব্দুল মালেকের ভাড়া বাড়ির শয়নকক্ষের ফ্যানের লোহার হুকের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে নাচোল থানার পুলিশ গত সোমবার রাতে লাশ উদ্ধার করেছে।

নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, রাজশাহীর চারঘাট থানার বনেশ্বর গ্রামের সাইদুর রহমানের মেয়ে দিলরুবা খাতুন (২৮) নেজামপুর গ্রামের আব্দুল মালেকের বাড়ির উপরতলায় অন্যান্য এনজির মহিলাদের সাথে বসবাস করতেন।

নিহত দিলরুবাকে গত ৫ সেপ্টেম্বর/’২২ তারিখে বরখাস্ত করা একটি চিঠির নীচোংশে দিলরুবার সুইসাইড নোট সূত্রে জানা গেছে, শতফুল বাংলাদেশ নামক এনজির মাঠকর্মী দিলরুবাকে এরিয়া ম্যানেজার নুরজাহান স্বাক্ষরিত বরখাস্তের চিঠিতে বিভিন্ন কারণ দেখিয়ে চাকুরীচ্যুত করেন। এরই ক্ষোভে ও হতাশায় ওই মাঠকর্মী আত্মহত্যা করে থাকতে পারে।

একই ফ্লাটে থাকা প্রয়াস’র মাঠকর্মীর মা জানান, সোমবার বেলা ১১টার দিকে ভাত পাকের জন্য চাউল বের করে দিয়ে বেলা ১১টার পর থেকে দিলরুবার শয়নকক্ষে দরজা লাগিয়ে দেন। প্রয়াসের ওই মাঠকর্মী বাড়িতে ফিরে দিলরুবাকে খাবার জন্য বেশ কয়েকবার ডাকাডাকি করেন। ভিতর থেকে কোন সাড়া না পেয়ে বাড়িওয়ালাকে খবর দেন। বাড়িওয়ালা ও প্রতিবেশীরা দিররুবার মোবাইলে ফোন দিলেও কোন উত্তর না পেয়ে তাদের সন্দেহ হলে বিষয়টি নাচোল থানা পুলিশকে জানায়। পুলিশ খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজার খিল ভেঙে ফ্যানের লোহার হুকের সাথে ওড়নায় ফাঁস লাগা অবস্থায় ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে ওই ঘর থেকে উদ্ধার করা বরখাস্তের চিঠির শেসাংশে দিলরুবা “আমার জীবনটানষ্ট করে দিল। এরিয়া মেডাম আর জোনাল স্যার আমি কোন ছেলের সাথে প্রেম করিনা, কারো সাথে কোন সম্পর্ক নেই। আমাকে রাস্তার মেয়ে বানিয়ে দিলো। আমি মারা গেলে এরিয়া মেডাম আর জোনাল স্যার দায়ি থাকবে” এমন কথা লিখা সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তার অভিভাবককে খবর দেওয়া হয়েছে। লাশের ময়না তদন্ত শেষে লাশ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। এব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এবিষয়ে শতফুল বাংলাদেশের নেজামপুর শাখা ব্যবস্থাপক মুঞ্জুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন তথ্য দিতে অপারগোতা প্রকাশ করেন। এমনকি মাঠকর্মী দিলরুবাকে বরখাস্তের কারণও জানাতে চাননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31