IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> আক্কেলপুরে যুবকের লাশ উদ্ধার

আক্কেলপুরে যুবকের লাশ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে ধান ক্ষেত থেকে মাথা ও মুখ থেতলানো অবস্থায় আশরাফুল ইসলাম খেলু (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার তিলকপুর ইউনিয়নের তিলকপুর মহাবিদ্যালয়ের উত্তর পার্শ্বে ধান ক্ষেতে ঘটেছে।

মৃত যুবক তিলকপুর রেল স্টেশনের প্লাটফর্মে বিকাশ ও ফ্লেক্সি লোড ব্যবসায়ী ছিলেন। সে ওই ইউনিয়নের কানচপাড়া গ্রামের ছামছুল হক বগার ছেলে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতের কোন এক সময় দুর্বিত্তরা তাকে হত্যা করে ধান ক্ষেতে ফেলে যায় বলে জানিয়েছেন স্থানীরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভোরে এক ব্যক্তি তার ক্ষেতে মরিচ উঠাতে গিয়ে ধান ক্ষেতের আইলের পাশে মাথা ও মুখ থেতলানো একটি লাশ দেখে চিৎকার করতে থাকে। এসময় স্থানীয়রা তার চিৎকারে ঘটনাস্থলে এসে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটির পাশে রক্তাক্ত একটি ইট পড়ে ছিল।

পরিবারের সদস্যরা জানায়, গত কয়েকদিন পূর্বে তার কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা ছিনতাই হয়েছিল। পাশাপাশি একটি মেয়ের সাথে দীর্ঘ দিন থেকে প্রেমের সম্পর্ক ছিল। এই ঘটনাগুলোর জের ধরেই হত্যা কান্ডটি ঘটতে পারে।

নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে আমার ভাই তার দোকান বন্ধ করে বাসায় ফিরেনি। তার মোবাইল ফোনে অনেকবার ফোন করলে ফোন বন্ধ পাই। আমরা রাতেও অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। সকালে ধান ক্ষেতে তার লাশ পাই তাকে পরিকল্পিকভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই’।

তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মাহবুব সজল বলেন, ‘সকালে গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ছেলেটি ভদ্র স্বভাবের ছিল। তার সাথে কারও শত্রুতা ছিল না বলে আমরা জানি’।

এবিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দীক, ধান ক্ষেত থেকে মাথা ও মুখ থেতলানো যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরও জানান, এখন পর্যন্ত কাওকে আটক করা সম্ভব হয়নি কিন্তু পুলিশি তদন্ত চলমান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31