IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারের জন্য ঘর নির্মাণ কাজের উদ্বোধন

বদলগাছীতে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারের জন্য ঘর নির্মাণ কাজের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ২০ টি পাকা ঘর নির্মাণ কজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় মিঠাপুর পুরাতন বাজারের পার্শ্বে এ প্রকল্পের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষে ভূমিহীন ‘ক’ শ্রেণির দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণে চলতি অর্থবছরে বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় ঘরগুলি নির্মাণ করা হবে। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ১ লক্ষ ৭৫ হাজার ৩৬ টাকা।

উপজেলা নির্বাহী অফিসার আবু তাহির বলেন, ২০১৬ ইং সালে প্রধানমন্ত্রীর দপ্তরে বদলগাছী উপজেলা থেকে ভূমিহীন ও গৃহহীন ৭৫ টি পরিবারের ঘর নির্মাণের জন্য তালিকা প্রেরণ করা হয়েছিল। তালিকা যাচাই বাছাই করে দেখা যায়, অধিকাংশ পরিবারের ঘর নির্মাণের জায়গা থাকলেও এদের মধ্যে প্রায় ৪০% পরিবারের ঘর নির্মাণের কোন জায়গা নেই। তারা অন্যের জায়গা জমিতে বসবাস করে। আর যারা অন্যের জমিতে বসবাস করে তাঁদের বসবাসের জন্য প্রথম পর্যায়ে ২০টি পরিবারকে গ্রামাঞ্চলে খাস জায়গা বের করে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। অবশিষ্ট বাঁকী পরিবারকেও পর্যায় ক্রমে এ প্রকল্পের আওতায় নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএন আবু তাহির এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিম মন্ডল, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান ও মিঠাপুর ইউপি সদস্য সাধন চন্দ্র সরকার প্রমূখ।

উজালপুর গ্রামের আকবর আলী(৬০) জানান, শেষ বয়সে ঘর পেলাম। মুজিব শতবর্ষে পাওয়া এ যেন এক স্বপ্নের উপহার। আর এজন্য সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31